শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৮ মে ২০২৫ ২৩ : ২২Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: জেনে নেওয়া যাক সেই বিশেষ মিষ্টির হাল হকিকত। দেখতে একেবারে টসটসে আঙুর। কিন্তু একে ফল ভাবলে ভুল হবে! এটি একেবারে অন্যরকম এক মিষ্টি। যা ইতিমধ্যেই নজর কেড়েছে স্থানীয় বাজারে। পূর্ব বর্ধমানের নিমো এলাকার একটি ছোট দোকানে তৈরি হচ্ছে এই অভিনব মিষ্টি। যা স্বাদে ও আকৃতির অভিনবত্বে ভরপুর।
স্থানীয় মিষ্টান্ন ব্যবসায়ীরা জানাচ্ছেন, এই মিষ্টিটি শুধু বাহ্যিক চেহারাতেই নয়, স্বাদেও একেবারে আলাদা। মুখে দিলেই পাওয়া যাবে এক মোলায়েম, রসালো অভিজ্ঞতা। যা আঙুরের মতোই আকর্ষণীয়। আবার মিষ্টির মতো করেই পুরোপুরি তৈরি।
ক্রেতা এবং দর্শনার্থীরা একবার চোখে দেখলেই মুগ্ধ হয়ে যাচ্ছেন। চেখে দেখলে সেই মুগ্ধতা আরও বাড়ছে। পুজো–পার্বণ হোক বা অতিথি আপ্যায়ন–এই নতুন ধরনের মিষ্টি হয়ে উঠছে এককথায় নজরকাড়া।
দোকানের মালিক মনোরঞ্জন বোস এর মতে, ‘নিত্যনতুন কিছু দেওয়ার চেষ্টা থেকেই এই ভাবনার জন্ম। বাঙালির মিষ্টির প্রতি ভালবাসা অটুট, তাই কিছু আলাদা করতে চেয়েছিলাম।’ তিনি জানান, এক বছর আগে এই মিষ্টি তৈরি করেন তাঁরা। শুধু দেখতে নয়, খেতেও ভাল। তাঁর কথায়, মিষ্টি তৈরির উপকরণ দিয়েই তৈরি হয়। রোজ কেজি দশেক বিক্রি হয় তাঁর দোকানে। জামাই ষষ্ঠীর আগে বিক্রি আরও বাড়বে এই আশা রয়েছে তাঁর।
বাঙালির ঐতিহ্যবাহী মিষ্টি তালিকায় এই নতুন সংযোজন যে এক নতুন মাত্রা যোগ করবে, তা বোঝাই যায়। এখন দেখার, নিমো–উদ্ভাবিত এই আঙুর–দর্শন মিষ্টি কতটা জায়গা করে নিতে পারে রাজ্যজুড়ে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার