শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৮ মে ২০২৫ ১৬ : ৫৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: দীঘা ও মন্দারমনি-সহ উপকূলে প্রতিকূল আবহাওয়ার কারণে প্রশাসনের তরফে মাইকিং করে সতর্কবার্তা জারি করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে। উত্তাল হতে পারে সমুদ্র। এই কারণে সতর্কতা অবলম্বন করতে পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
মৎস্যজীবীদের মঙ্গলবারই সমুদ্রে না যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অধিকাংশ ট্রলার ইতিমধ্যেই ফিরেছে উপকূলে। আপাতত সমুদ্রে মাছ ধরার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বুধবার সকাল থেকেই আকাশ মেঘলা। ঝিরঝিরে বৃষ্টি চলছে, বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টির খবরও মিলেছে।
উপকূলবর্তী নীচু এলাকার বাসিন্দাদের দুর্যোগের সময় সজাগ থাকতে বলা হয়েছে। ঝোড়ো হাওয়া বা প্রবল বৃষ্টি হলে যাতে সাধারণ মানুষ দ্রুত সুরক্ষিত জায়গায় চলে যেতে পারেন, তার জন্য খুলে রাখা হয়েছে ত্রাণ শিবিরগুলি। পরিস্থিতির ওপর নজর রাখতে উপকূলের বিভিন্ন ব্লকে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দিয়েছেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি।
বুধবার থেকে একটানা ঝড়বৃষ্টির সতর্কতা বাংলা জুড়ে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির তাণ্ডব আরও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধে দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সর্তকতা রয়েছে।
বুধবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার