শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | গভীর নিম্নচাপের জেরে ফুঁসছে সাগর, কপিলমুনি আশ্রমের সামনে প্রবল জলোচ্ছ্বাস

AD | ২৮ মে ২০২৫ ১৫ : ১৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: বঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। সেই কারণে ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকার নদীগুলি ফুঁসতে শুরু করেছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গপোসাগরের উপর তৈরি হওয়া গভীর নিম্নচাপের কারণে দক্ষিণ ২৪ পরগনার উপকূল তীরবর্তী এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই জেলার উপকূল তীরবর্তী এলাকায় বইতে শুরু করেছে দমকা ঝোড়ো হাওয়া। 

অমাবস্যার কোটালের কারণে উপকূলবর্তী এলাকার নদীগুলি কার্যত রুদ্র রূপ ধারণ করেছে। গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম প্রাঙ্গণের সামনে প্রবল জলোচ্ছ্বাস। দৈত্যাকার ঢেউ আঁচড়ে পড়ছে উপকূলে। তীরবর্তী এলাকায় টানা বৃষ্টির জেরে নদী বাঁধগুলি দুর্বল হয়ে পড়েছে। সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় প্রবল জলোচ্ছ্বাসের কারণে মাটির নদী বাঁধগুলি ভেঙ্গে যাওয়ার আশঙ্কায় রয়েছেন এলাকাবাসীরা। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সুন্দরবন এলাকায় যে সকল জায়গায় মাটির নদী বাঁধ বেহাল হয়ে পড়ে রয়েছে সেই সব জায়গায় যুদ্ধকালীন তৎপরতায় নদী বাঁধ মেরামতের কাজ শুরু করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার নামখানা, পাথরপ্রতিমা, মৌসুনি দ্বীপ, কাকদ্বীপ, বকখালি, গঙ্গাসাগর-সহ একাধিক পর্যটন কেন্দ্রগুলিতে ব্লক প্রশাসনের পক্ষ থেকে কার্যত পর্যটক শূন্য করে দেওয়া হয়েছে। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সমুদ্র স্নানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কাকদ্বীপ ও গঙ্গাসাগরে পরিস্থিতি মোকাবিলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। 

ব্লক প্রশাসনের তরফ থেকে উপকূল তীরবর্তী এলাকার এলাকাবাসীদের সতর্কী করার কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে। গঙ্গাসাগরে সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে কপিলমুনি আশ্রম প্রাঙ্গণ ও সমুদ্র সৈকতে মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সতর্ক করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত জেলা প্রশাসন। দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন উপকূল তীরবর্তী এলাকায় ত্রাণ শিবির খোলা হয়েছে। ত্রাণ শিবিরে মজুদ রাখা হয়েছে শুকনো খাবার ও পানীয় জল ও ওষুধ। ব্লক প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে পরিস্থিতি নিয়ে বৈঠক সেরে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ব্লক প্রশাসন ও জেলা প্রশাসন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া