শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | এত দুর্যোগ! আজ ৫ জেলা ভেসে যাবে প্রবল বৃষ্টিতে, বৃহস্পতিতে আরও বাড়বে দাপট, রইল মেগা অ্যালার্ট

Pallabi Ghosh | ২৮ মে ২০২৫ ১৪ : ৩০Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বর্ষা আসার আগেই ভাসছে বাংলা। সকাল থেকে মেঘলা আকাশ। গত কয়েকদিন ধরে ঝেঁপে বৃষ্টি নামছে যখন তখন। বুধবার থেকে একটানা ঝড়বৃষ্টির সতর্কতা বাংলা জুড়ে। সাগরে নিম্নচাপের জেরে বৃহস্পতিবার ও শুক্রবার বৃষ্টির তাণ্ডব আরও বাড়বে। একনজরে দেখে নিন, কোন জেলায় দুর্যোগের ঘনঘটা বেশি। 

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ, বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। আজ হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সর্তকতা রয়েছে। 

বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা, হাওড়া ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে কয়েকটি জেলায় বৃষ্টির দাপট বেশি থাকবে। বৃহস্পতিবার ও শুক্রবার হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বাকি জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি রয়েছে। শুক্রবার এই জেলাগুলির পাশাপাশি ঝাড়গ্রাম, বীরভূম ও মুর্শিদাবাদে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। ৩১ মে পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

বুধবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলায়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং বাকি জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। শুক্রবার দক্ষিণ দিনাজপুর ও মালদহ ছাড়া উত্তরবঙ্গের বাকি সব জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। শনিবারেও উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। রবিবার থেকে কমবে বৃষ্টির দাপট।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া