শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বকেয়া বেতন সহ একগুচ্ছ দাবি, প্রধানমন্ত্রীর সফরের আগে পথে নামলেন কেন্দ্র অধিকৃত চা বাগানের শ্রমিকরা

Pallabi Ghosh | ২৭ মে ২০২৫ ০০ : ০৮Pallabi Ghosh

অতীশ সেন, ডুয়ার্স: প্রধানমন্ত্রীর আলিপুরদুয়ার সফরের আগে বকেয়া বেতন সহ প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটির সমস্যা সমাধানের দাবিতে পথে নামলেন কেন্দ্র সরকার অধিগৃহীত অ্যান্ড্রু ইউল গ্রুপের চারটি চা বাগানের শ্রমিকেরা। মঙ্গলবার বিকেলে তাঁরা মিছিল করে বানারহাটে পৌঁছন। এরপর ১৭ নম্বর জাতীয় সড়কে প্রতীকী অবরোধ করে কিচ্ছুক্ষণ তাঁরা বিক্ষোভ দেখান। 

২৯ মে বৃহস্পতিবার আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে শেষবার ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে আলিপুরদুয়ারে এসেছিলেন তিনি। কেন্দ্র সরকারের অধিগৃহীত চা বাগানের শ্রমিকেরা তাঁদের বেতন সহ বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রীর নজরে আনতেই এই অরাজনৈতিক কর্মসূচি নিয়েছিলেন বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় ভারী শিল্প ও সরকারি শিল্পোদ্যোগ মন্ত্রকের অধীনস্থ অ্যান্ড্রু ইউল সংস্থার অধীনে অসমে সাতটি এবং পশ্চিমবঙ্গে পাঁচটি চা বাগান ও চা উৎপাদনের ফ্যাক্টারি রয়েছে। এর মধ্যে বানারহাট ব্লকে রয়েছে চুনাভাটি, নিউ ডুয়ার্স, বানারহাট এবং কারবালা চা - এই চারটি চা বাগান। এই বাগান গুলির শ্রমিকেরা দীর্ঘদিন ধরে বেতন সহ নানা সমস্যায় জর্জরিত। এর আগেও বিভিন্ন সময় তাঁরা পথ অবরোধ ও কাজ বন্ধ করে প্রতিবাদে সামিল হয়েছিলেন। 

নিউ ডুয়ার্স চা বাগানের অমিত হেমব্রম, গণেশ কামী, কারবালা চা বাগানের কিরণ দর্জি জানান- তাঁদের পাঁচ সপ্তাহের বেতন বকেয়া রয়েছে। ই.পি.এফ-এর টাকা বেতন থেকে কাটা হলেও বাগান কর্তৃপক্ষ তা জমা করছেন না। অবসরের পর শ্রমিকেরা গ্রাচুইটির টাকা পাচ্ছেন না। প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারছেন না। মজুরি নির্ধারনের চুক্তি অনুসারে বেতন ছাড়াও শ্রমিকদের পানীয় জল, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা, জ্বালানি লাকড়ি, আবাস ইত্যাদি তাঁদের পাওয়ার কথা থাকলেও, এর বেশিরভাগ থেকেই তাঁরা বঞ্চিত। তাঁদের সমস্যা প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য তাঁরা বাধ্য হয়ে অরাজনৈতিক ভাবে পথে নেমেছেন। 

চা বাগান মজদুর ইউনিয়নের অজয় মাহালি বলেন, বাগানে চলা সমস্যা সমাধানের জন্য গত বছর চারটি দ্বিপাক্ষিক বৈঠক হলেও তাতে নেওয়া সিদ্ধান্ত বাগান কর্তৃপক্ষ কার্যকর করছেন না। পুরনো গাছ তুলে ফেলে নতুন গাছ লাগানো, বাগানের পরিচর্যা করার মতোও কাজগুলিও হচ্ছে না। এমন চললে বাগানের অস্তিত্ব সঙ্কটের মুখে পড়বে। চা বাগানের ম্যানেজার সহ বানারহাটের বিডিও, থানা, জেলাশাসক, শিলিগুড়ির সহকারি লেবার কমিশনারকে তাঁরা সোমবার আরেকবার সমস্ত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবিপত্র জমা করেছেন। বাগান কর্তৃপক্ষ এরপরও কোনও পদক্ষেপ করছেন না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া