শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৭ মে ২০২৫ ২১ : ৪৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বেআইনিভাবে মোবাইলের সিম কার্ড বিক্রির চক্রে যুক্ত থাকার অভিযোগে সোমবার রাতে মহ্যমপুর গ্রাম থেকে দুই ভাইকে গ্রেপ্তার করেছে বেলডাঙা থানার পুলিশ। ধৃতদের নাম মোমিন মল্লিক (২০) ও হোসেন মল্লিক (২৬)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের থেকে বিভিন্ন সিম কার্ড সংস্থার মোট ১১৮৩টি চালু সিম কার্ড এবং ১১টি কিপ্যাড মোবাইল ফোন উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই সিম কার্ডগুলি অপরাধমূলক কর্মকাণ্ডেই ব্যবহৃত হচ্ছিল। মঙ্গলবার ধৃতদের বহরমপুর আদালতে পেশ করার হয়।
ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। জেলা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, ধৃত দুই ভাই বিহার ও ঝাড়খণ্ড থেকে পুরনো মোবাইল ফোন কম দামে কিনে আনতেন। এসব ফোনে থাকা পরিত্যক্ত বা ‘ডি-অ্যাক্টিভেট’ না-করা সিম কার্ডগুলো পুনরায় চালু করে বিক্রি করা হতো। পুলিশ সূত্রে খবর, ধৃতদের থেকে ৩৫৮টি ভোডাফোন, ৪৭৩টি বিএসএনএল, ২৬২টি এয়ারটেল, ৬৮টি জিও, ২২টি আইডিয়া সংস্থার সিম উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা সিম কার্ডগুলো বিভিন্ন জালিয়াত চক্র ও অসাধু ব্যক্তিদের কাছে সরবরাহ করত।
অনেক ক্ষেত্রেই এই সিম কার্ডগুলি দিয়ে অনলাইন প্রতারণা, হুমকি ও আর্থিক জালিয়াতি চালানো হত। যেহেতু সিম কার্ডগুলো অন্যের নামে চালু ছিল, ফলে মূল অপরাধীকে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে। পুলিশের সন্দেহ, সীমান্তবর্তী এলাকায় সক্রিয় থাকা কিছু জঙ্গি সংগঠনের স্লিপার সেলের কাছেও সরবারহ করা হত এই সিমগুলি। এক পুলিশ আধিকারিক জানান, ‘একটি সিম কার্ড যদি কোনও অপরাধে ব্যবহৃত হয়, তাহলে যার নামে নম্বরটি রয়েছে তাঁকে খোঁজে পুলিশ। ফলে, প্রকৃত অপরাধীর বেঁচে যাওয়ার সুযোগ থাকে’। এই চক্রটি কতদিন ধরে সক্রিয় ছিল, কারা এর সঙ্গে যুক্ত, কত দামে সিম বিক্রি হত সব খতিয়ে দেখছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার