বুধবার ১৩ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৯ ডিসেম্বর ২০২৩ ১১ : ১৩Riya Patra
লোকসভা নির্বাচনে এরাজ্যে কি আদৌ বিজেপি বিরোধী কোনও জোট হওয়ার সম্ভাবনা আছে? নাকি বিজেপির বিরুদ্ধে "একলা চলো" নীতি নেবে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগণার তৃণমূলের একটি মঞ্চ থেকে দলনেত্রী মমতা ব্যানার্জির একটি বক্তব্যের পর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।
মমতা এদিন বলেন, বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। বাংলা সারা ভারতকে পথ দেখাবে। জোট সারা ভারতে থাকবে। একইসঙ্গে তিনি বলেন, বিজেপি এবং সিপিএমকে ভোট নয়।
সদ্য হয়েছে দিল্লিতে দেশে বিজেপি বিরোধী জোট আইএনডিআইএ"র (ইন্ডিয়া) সভা। যেখানে বৈঠকে অভিষেক ব্যানার্জিকে সঙ্গে নিয়ে যোগ দিয়েছিলেন মমতা। ছিলেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, নীতিশ কুমার, লালুপ্রসাদের মতো হেভিওয়েট নেতারাও। বৈঠকে আলোচনাও হয়েছিল দলবদ্ধভাবে দেশে বিজেপি বিরোধী প্রচার করার দিকটি। একইসঙ্গে ঠিক হয় রাজ্যে রাজ্যে আসন রফার বিষয়টি ৩১ ডিসেম্বরের মধ্যে সেরে ফেলতে হবে। যদিও বছর শেষ হতে আর দিনকয়েক বাকি থাকলেও এই গুরুত্বপূর্ণ বিষয়টি অন্তত এরাজ্যে কোনও ঠিক হয়নি বলেই জানা গিয়েছে।
এর পাশাপাশি আরও যে বিষয়টি নিয়ে চর্চা হয়েছে সেটি হল ইন্ডিয়া জোটে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক দেওয়া হলেও রাজ্যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু পরস্পর পরস্পরকে আক্রমণ করা থেকে মোটেই বিরত থাকছেন না। সেই হিসেবে বৃহস্পতিবারের বারবেলায় তৃণমূল সুপ্রিমোর এহেন বক্তব্য স্বাভাবিকভাবেই প্রশ্নটা খুঁচিয়ে তুলেছে আদৌ ইন্ডিয়া জোটের কোনও প্রতিফলন এরাজ্যে হবে কি না।
এবিষয়ে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেন, "একটা কথা যখন শুরুই হয়েছে তখন সেটা শেষ না হওয়া পর্যন্ত কোনও মন্তব্য করা উচিত হয়নি। পশ্চিমবঙ্গটা ভারতের বাইরে নয়। ইন্ডিয়া জোট যদি করতেই হয় তবে দু"একটা রাজ্যকে বাদ দিয়ে জোট হবে সেটা ভাবাটা অনুচিত।"
রাজ্য সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য বলেন, "আমরা মনে করি বিজেপি এবং তৃণমূল সমার্থক। একজন জিতলে আরেকজনের লাভ।" স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যদি তাই হয় তবে সিপিএম বা বামেরা কেন তৃণমূলের সঙ্গে ইন্ডিয়া জোটের আলোচনায় অংশগ্রহণ করছে?
তন্ময় বলেন, "ইন্ডিয়া কোনও রাজনৈতিক জোট নয়। ওটা একটা মঞ্চ। যে মঞ্চে বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে আহ্বান জানানো হয়েছে। মমতা ব্যানার্জি নিজেকে বিজেপি বিরোধী প্রমাণ করার জন্য সেখানে গেছেন।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার