শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২৬ মে ২০২৫ ২১ : ২৮Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: বাংলায় বর্ষা ঢুকল বলে। আগামী তিন-চার দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে হাওয়া অফিস।পশ্চিমবঙ্গ ও সিকিমে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশে কোনও বাধা নেই।
ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিম-মধ্য ও উত্তর বঙ্গোপসাগরের আরও কিছু অংশ, মিজোরামের অবশিষ্টাংশ, সমগ্র ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, আসাম ও মেঘালয়ের কিছু অংশে আজ, সোমবার ২৬শে মে অগ্রসর হয়েছে। আগামী তিন দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরের আরও কিছু অংশ এবং উত্তর-পূর্ব রাজ্যের অবশিষ্ট অংশ এবং উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিমের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল।
এছাড়াও, বঙ্গোপসাগর থেকে অনুকূল বাতাস এবং আর্দ্রতা প্রবেশ করছে। ফলে আগামী তিন থেকে চার দিন ধরে বাংলায় ঝোড়ো হাওয়া, বজ্রপাত-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ২৭শে মে (মঙ্গলবার) নাগাদ পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এর প্রভাবে ২৮শে মে থেকে পশ্চিমবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হবে।
পূর্বাভাস অনুসারে, আগামী মঙ্গলবার ঘন্টায় ৩০-৪০ কিমি গতিতে বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশে ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হতে পারে। ২৯ মে দুই ২৪ পরগনা ও মেদিনীপুর ছাড়াও ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলার এক বা দু'টি জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
৩০ মে দক্ষিণ-বঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস (০৭-২০ সেমি) দিয়েছে। ৩১ মে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হতে পারে।
দক্ষিণবঙ্গে আগামিকাল ও পরশু ভারী বৃষ্টি হলেও উত্তরবঙ্গে তেমন সম্ভাবনা নেই। ২৭ ও ২৮ মে উত্তরবঙ্গে তেমন ভারী বৃষ্টিপাত হবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে, ৩০ ও ৩১ মে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (০৭-২০ সেমি) হতে পারে। ১লা জুন কালিম্পং, জলপাইগুড়ি,
কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দু'টি জায়গায় ভারী বৃষ্টিপাতের (৭-১১ সেমি) সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর সতর্ক করে জানিয়েছে, কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা থাকায় সকলে যেন সতর্কতা অবলম্বন করেন। বিশেষ করে খোলা জায়গায় থাকা বা গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে। কৃষকদের ক্ষেত্রেও দেওয়া হয়েছে প্রয়োজনীয় সতর্কতা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার