বুধবার ০৬ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Playing badminton or tennis everyday can decrease the risk of Heart Attack

স্বাস্থ্য | জীবন নিয়ে খেলবেন না, র‍্যাকেট নিয়ে খেলুন! এ জীবনে হৃদরোগ ছুঁতে পারবে না, কেন জানেন?

নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ২৬ মে ২০২৫ ১৯ : ৩৪Akash Debnath

আজকাল ওয়েবডেস্ক: কর্মব্যস্ত জীবনে সুস্থ থাকাটাই একটা বড় চ্যালেঞ্জ। তবে এবার দীর্ঘ ও সুস্থ জীবন লাভের এক সহজ পথের সন্ধান দিলেন গবেষকরা। ব্রিটিশ জার্নাল অফ স্পোর্টস মেডিসিনে প্রকাশিত এক সাম্প্রতিক গবেষণায় দাবি করা হয়েছে, ব্যাডমিন্টন এবং টেনিসের মতো র‌্যাকেট স্পোর্টস নিয়মিত খেললে আয়ু উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে। এই ধরনের খেলাধুলা হৃদরোগের ঝুঁকি কমাতেও বিশেষভাবে সহায়ক বলে জানানো হয়েছে।

গবেষণাটি ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের প্রায় ৮০০০০ প্রাপ্তবয়স্ক ব্যক্তির ওপর দীর্ঘ নয় বছর ধরে চালানো হয়। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৫২ বছর। গবেষণার মেয়াদ শেষে দেখা যায়, যাঁরা নিয়মিতভাবে ব্যাডমিন্টন, টেনিস বা স্কোয়াশের মতো র‌্যাকেটের খেলায় অংশ নিয়েছেন, তাঁদের মধ্যে সার্বিক মৃত্যুর ঝুঁকি ৪৭% কম। বিশেষভাবে হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকি কমেছে প্রায় ৫৬%।

গবেষকরা বলছেন, এই খেলাগুলিতে শরীরের প্রায় প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গের ব্যায়াম হয়। এতে হৃদপিণ্ড শক্তিশালী হয়, রক্ত সঞ্চালন বাড়ে এবং শরীরের অতিরিক্ত ক্যালোরি ঝরে যায়। এই খেলাগুলিতে দৌড়ঝাঁপ, লাফানো এবং শরীরের মোচড়ের প্রয়োজন হয়, যা পেশীশক্তি বাড়ানোর পাশাপাশি হাড়ের ঘনত্বও বৃদ্ধি করে। নিয়মিত ব্যাডমিন্টন বা টেনিস খেললে মানসিক চাপ কমে এবং সামাজিক মেলামেশার সুযোগ তৈরি হয়, যা সার্বিক সুস্থতার জন্য অপরিহার্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সোশ্যাল মিডিয়া