শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ভারতের বাজারে সোনার দাম বিপুল, মুনাফা লুঠতে বাংলাদেশ থেকে চোরাই পথে আনছে হলুদ ধাতু! সত্যিটা বলে দিল যুবক

Riya Patra | ২৬ মে ২০২৫ ১৯ : ০৪Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: বৈধ নথি ছাড়া সোনার বিস্কুট পাচার করতে গিয়ে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পুলিশের হাতে ধরা পড়ল পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে, রবিবার রাত সাড়ে দশটা নাগাদ  সাগরপাড়া থানার পুলিশ নওদাপাড়া ব্রিজের কাছে নাকা তল্লাশি চালায়। তখনই পুলিশের জালে ধরা পড়ে মিলন শেখ (২৬)। 

পুলিশ সূত্রের খবর , ধৃতের কাছ থেকে তিনটি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে।  সোনার বিস্কুটগুলোর মোট ওজন ৫২৩ গ্রাম । ভারতীয় বাজারে ওই সোনার বিস্কুটের মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোনার বিস্কুট পাচারের সঙ্গে জড়িত ওই যুবকের বাড়ি সাগরপাড়া থানার অন্তর্গত চরকামারি এলাকায়। 

জেলা পুলিশের এক আধিকারিক জানান, এই মুহূর্তে ভারতের বাজারে বাংলাদেশের থেকে সোনার দাম অনেকটাই বেশি রয়েছে। বৈধভাবে ভারতে সোনা আমদানি করার পর তার উপর কর যুক্ত করলে দশ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ভারতীয় বাজারে এখন প্রায় ১ লক্ষ টাকার কাছাকাছি। অন্যদিকে সমপরিমাণ সোনা চোরাই পথে বাংলাদেশ থেকে ভারতে আনতে পারলে প্রায় অর্ধেক দামের পাওয়া যাচ্ছে বলে সূত্রের খবর। 

সোনা চোরাচালানের ব্যবসায় বিপুল মুনাফার জন্য  মুর্শিদাবাদ জেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী একাধিক গ্রামের যুবকেরা এখন এই ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছে। পুলিশ সূত্রের খবর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিলন শেখ জানিয়েছে বাংলাদেশ থেকে আনা এই সোনা সে লালগোলার এক ব্যক্তির হাতে তুলে দিতে যাচ্ছিল। সোনা পাচারের এই চক্রের সঙ্গে আর কারা জড়িয়ে রয়েছে তা তদন্ত করে দেখছে সাগরপাড়া থানার পুলিশ।ধৃত যুবককে সোমবার সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে  বহরমপুরের সিজেএম আদালতে পেশ করা হচ্ছে ।

অন্যদিকে অপর একটি ঘটনায় রবিবার গভীর রাতে লালগোলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ৩ ব্যক্তিকে প্রায় ৩০০ গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করছে। পুলিশ সূত্রের খবর, ধৃত তিনজনের নাম মহম্মদ ইজাজ আহমেদ, মহম্মদ কবিরুল ইসলাম এবং বিটুল শেখ। তিনজনকে রবিবার গভীর রাতে লালগোলার হরিপুর বটতলা থেকে  পুলিশ গ্রেপ্তার করা হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া