শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৫ মে ২০২৫ ২৩ : ২৫Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ। এর জেরে কলকাতা সহ গোটা রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কেরালার হাত ধরে দেশে প্রবেশ করেছে বর্ষা। সেখান থেকেও বাড়তি গতি পাবে এই নিম্নচাপ পরিস্থিতি।
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরও এগিয়ে এসে বঙ্গোপসাগরের পশ্চিম, মধ্য এবং উত্তরে জায়গা করে নিচ্ছে। পাশাপাশি মিজোরাম, মনিপুর এবং নাগাল্যান্ডেও রবিবার থেকেও শুরু হবে বৃষ্টি।
দক্ষিণ-পূর্বের রাজ্যগুলিতে এখন বর্ষার পক্ষে উপযুক্ত সময়। সেইমতো তৈরি হয়েছে পরিবেশ। আগামী ৪ থেকে ৫ দিন বঙ্গোপসাগরের প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করবে। ফলে ফলে পশ্চিমবঙ্গ জুড়ে আগামী ৪ থেকে ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও তৈরি হয়েছে।
আইএমডি-র পক্ষ থেকে বলা হয়েছে ২৭ মে অর্থাৎ মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। এরফলে বুধবার থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও চলবে বৃষ্টির দাপট।
বাতাসের গতি ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বইবার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২ থেকে ৩ ঘন্টায় নদিয়া জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাস এবং বাতাসের গতি ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায় বইবার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২ থেকে ৩ ঘন্টায় বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাস এবং বাতাসের গতি ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায় বইবার সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকাল থেকেই টিপটিপ বৃষ্টি চলছে।
রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি। সোমবার থেকে টানা এক সপ্তাহ দুই বঙ্গের জেলায় জেলায় মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়ার সতর্কতা জারি। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। কলকাতা, হাওড়া, হুগলি, দুই পরগনা, দুই মেদিনীপুর, নদিয়ায় আগামী দিনে বৃষ্টির কারণে জারি হলুদ সতর্কতাও। সোমবার দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা।
মঙ্গলবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হতে পারে। বুধবার বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবারও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্র ও শনিবারে বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গেও টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ৩০ মে ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, বীরভূম, হুগলি, দুই মেদিনীপুর, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদার বেশ কিছু অংশে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার