শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | প্রবল ঝড়-জলে ধেয়ে আসছে বিপদ, আগামী তিন ঘণ্টায় ভাসবে এই পাঁচ জেলা

Kaushik Roy | ২৫ মে ২০২৫ ২১ : ৫১Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: রবিরার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের আবহাওয়া। একাধিক জেলায় সকাল থেকেই কালো মেঘে ঢেকে গিয়েছে আকাশ, বিক্ষিপ্তভাবে চলছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল বৃষ্টির পূর্বাভাস। এদিন দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা সহ একাধিক জেলায় বৃষ্টি চলছে সকাল থেকে। তবে বেলা গড়াতে না গড়াতেই আলিপুরের তরফে দেওয়া হয়েছে নয়া আপডেট। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পরবর্তী ২ থেকে ৩ ঘন্টায় মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত এবং সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাস বইবে। 

বাতাসের গতি ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বইবার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২ থেকে ৩ ঘন্টায় নদিয়া জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাস এবং বাতাসের গতি ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায় বইবার সম্ভাবনা রয়েছে। পরবর্তী ২ থেকে ৩ ঘন্টায় বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রপাত সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, দমকা বাতাস এবং বাতাসের গতি ৩০-৪০ কিমি প্রতি ঘণ্টায় বইবার সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকাল থেকেই টিপটিপ বৃষ্টি।

রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি। সোমবার থেকে টানা এক সপ্তাহ দুই বঙ্গের জেলায় জেলায় মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, দমকা হাওয়ার সতর্কতা জারি। বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। কলকাতা, হাওড়া, হুগলি, দুই পরগনা, দুই মেদিনীপুর, নদিয়ায় আগামী দিনে বৃষ্টির কারণে জারি হলুদ সতর্কতাও। সোমবার দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টির সম্ভাবনা।

মঙ্গলবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ–সহ বৃষ্টি হতে পারে। বুধবার বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবারও দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্র ও শনিবারে বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গেও টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। ৩০ মে ভারী বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া, বীরভূম, হুগলি, দুই মেদিনীপুর, দার্জিলিং, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদার বেশ কিছু অংশে। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির সম্ভাবনা বঙ্গে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া