শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৫ মে ২০২৫ ২১ : ০৮Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বিশ্বের পরিস্থিতি বিচারে বিশেষজ্ঞরা বারবার জোর দিয়েছেন গাছ লাগানোয়। অনেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখলেও, এক পক্ষ বেশ গা-হাত-পা ছাড়া মানসিকতায়। তবে এবার গাছ লাগানো নিয়ে বড় পদক্ষেপ বিষ্ণুপুরে।
বিষ্ণুপুর শহরে পরিবেশ সচেতনতার এক অভিনব পদক্ষেপ নিতে চলেছে পৌরসভা। শহরের ঐতিহাসিক তিনটি বাঁধ—লাল বাঁধ, যমুনা বাঁধ ও শ্যাম বাঁধ-এ গাছ লাগিয়ে সবুজে মোড়াতে উদ্যোগী হয়েছে বিষ্ণুপুর পৌরসভা। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে ‘অম্রুত মিত্র’ নামে পরিচিত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে।
এই প্রকল্পের আওতায়, প্রতিটি মহিলা সদস্যকে একটি করে চারা গাছ, একটি কাপড়ের ব্যাগ, একটি এপ্রোন এবং বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী ডিজাইনে তৈরি একটি সুন্দর জলের বোতল উপহার হিসেবে দেওয়া হবে। তাঁরা শুধু গাছ লাগাবেনই না, সারা বছর ধরে সেই গাছের পরিচর্যাও করবেন। প্রতিটি গাছের থাকবে একটি নির্দিষ্ট নাম, যাতে গাছের সঙ্গে তাঁদের একটি আত্মিক সম্পর্ক গড়ে ওঠে।
বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী জানিয়েছেন, ‘রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় বিষ্ণুপুরের পর্যটন শিল্পকে গুরুত্ব দিয়েছেন। সেই ভাবনাকেই সামনে রেখে তিনটি ঐতিহ্যবাহী বাঁধের সৌন্দর্য বৃদ্ধির এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতিটি বাঁধের পাড়ে দেড় কিলোমিটার এলাকা জুড়ে প্রায় দেড় ফুট দূরত্বে গাছ লাগানো হবে।
এই প্রকল্পে ২ নম্বর ওয়ার্ডের মহিলারা শ্যাম বাঁধ, ৩ নম্বর ওয়ার্ডের মহিলারা লাল বাঁধ এবং ১২ নম্বর ওয়ার্ডের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যমুনা বাঁধের দায়িত্বে থাকবেন।‘
উল্লেখ্য, ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই মহিলারা পৌরসভার আয়োজিত বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। এই উদ্যোগ শুধু শহরের পরিবেশগত উন্নয়ন ঘটাবে না, বরং মহিলাদের আর্থ-সামাজিক ক্ষমতায়নের দিকেও একটি দৃঢ় পদক্ষেপ বলে মত ওয়াকিবহাল মহলের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার