শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | চা বাগানে দুই দাঁতাল হাতির লড়াই! ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে ফেরত পাঠালেন শ্রমিকরা, এখনও আতঙ্ক এলাকায়

Pallabi Ghosh | ২৪ মে ২০২৫ ০২ : ২৫Pallabi Ghosh

অতীশ সেন, ডুয়ার্স: মোরাঘাট জঙ্গল থেকে বেরিয়ে চা বাগানে ঢুকে পড়ল দু'টি দাঁতাল হাতি। সেই সময় বাগানে চলছিল কাঁচা পাতা তোলার কাজ। হাতি দেখে শ্রমিকেরা আতঙ্কিত হয়ে পড়েন। বেশ কিছুক্ষণ কাজও বন্ধ থাকে। পরবর্তীতে চা বাগানের ট্রাক্টর দিয়ে ভয় দেখিয়ে হাতি দু'টিকে জঙ্গলে ফেরত পাঠানো হয়। 

 

ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের মোরাঘাট চা বাগানের এ-৫ এবং এ-৬ নম্বর সেকশনে। জানা গিয়েছে শনিবার দুপুরে বাগানের বি-২ ও বি-৩ নম্বর সেকশনে এদিন চা পাতা তোলার কাজ চলছিল। হঠাৎই ওই এলাকায় দু'টি দাঁতাল হাতি চলে আসে। আপন মনে হাতি দু'টি চা বাগানে ঘুরে বেড়াচ্ছিল। কখনও আবার লড়াই করার ভঙ্গিতে মাথায় মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকছিল। তবে হাতি দু'টি সত্যিকারের লড়াই করছিল না। তারা দু'জন সাথেই চলছিল। উঠতি বয়সি এই পুরুষ হাতি দু'টি দল থেকে বিতাড়িতও হতে পারে। এমন হাতিগুলি যথেষ্ট আক্রমনাত্মক মেজাজের হয়। এবং লোকালয়ে ঢুকে ফসলের প্রচুর ক্ষতি সহ খাবারের লোভে বাড়িঘর ভাঙে। 

 

চা বাগানের শ্রমিকেরাই ট্রাক্টর দিয়ে তাড়া করে ভয় দেখিয়ে হাতি দু'টিকে জঙ্গলে ফেরত পাঠান। তবে খাবারের লোভে হাতি দু'টি রাতে আবারও লোকালয়ে হামলা চালাতে পারে বলে স্থানীয় শ্রমিকেরা আশঙ্কা করছেন। 

 

মোরাঘাট চা বাগানের আসিটেন্ট ম্যানেজার মোহন চক্রবর্তী জানান, হাতি দু'টি চা বাগানে প্রায় আধ ঘণ্টা ধরে ঘুরে বেরিয়েছে। তাঁরা ট্রাক্টর দিয়ে তাড়া করে হাতি দু'টিকে জঙ্গলে ফেরত পাঠান। শ্রমিকেরা সতর্ক থাকায় এদিন কোনও দুর্ঘটনা ঘটেনি। বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের সূত্রে জানা গিয়েছে, হাতি বেরোনোর খবর পেয়ে বনকর্মীরা দুপুরে চা বাগানে গিয়েছিলেন। হাতি দু'টি যাতে আবারও বাগানে না ঢুকে পড়ে, তার জন্য সন্ধ্যা নাগাদ জঙ্গল লাগোয়া এলাকায় বনকর্মীরা টহলদারি চালিয়েছেন। রাতেও নজরদারি চালানো হবে বলে জানা গিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া