শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: গোপাল সাহা | লেখক: AD ২৪ মে ২০২৫ ২৩ : ৫৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: গত ১৯ মে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ড্রাগ কন্ট্রোলের ল্যাবরেটরিতে ১৯৮টি ওষুধ গুণগত মানের পরীক্ষায় অনুর্তীর্ণ হওয়ার পর রাজ্য ড্রাগ কন্ট্রোলের দিক থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পাইকারি এবং খুচরো বিক্রেতারা কোন কোন ওষুধ অর্থাৎ ট্যাবলেট, ক্যাপসুল ও ইঞ্জেকশন বিক্রি করতে পারবে আর কোনগুলি বিক্রি করতে পারবেন না এবং ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে কী কী পন্থা অবলম্বন করতে হবে। মূলত নকল ওষুধ বিক্রির সমস্যা মোকাবিলার উদ্দেশ্যে এই নির্দেশিকা।
পাইকারি এবং খুচরা বিক্রেতাদের যে নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে-
১) হোলসেলারদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, তারা যে ওষুধ ক্রয় করছেন তা মূল উৎপাদনকারী সংস্থার ক্যারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট থেকে শুরু করে যথাযথ পদ্ধতির মাধ্যমে তাদের কাছে এসেছে।
২) হোলসেলারদের অবশ্যই বিক্রেতাদের লাইসেন্সের বৈধতা অনলাইন লাইসেন্স পোর্টালের মাধ্যমে যাচাই করতে হবে (যা প্রায় সমস্ত রাজ্যের জন্য উপলব্ধ)। রাজ্যের বাইরে অবস্থিত ডিস্ট্রিবিউটরদের যাচাইয়ের জন্য তা পশ্চিমবঙ্গ ড্রাগ কন্ট্রোল বিভাগে জমা দিতে হবে।
৩) রাজ্যের বাইরে অবস্থিত হোলসেলারদের টাকা দেওয়ার সময় অবশ্যই নিশ্চিত করতে হবে যে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ সংশ্লিষ্ট লাইসেন্সপ্রাপ্ত সংস্থার নামে রয়েছে।
৪) হোলসেলারদের অবশ্যই জিএসটি নম্বর যাচাই করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সংশ্লিষ্ট সংস্থা জিএসটির ক্রেডিট নিচ্ছে।
৫) সকল পাইকারি এবং খুচরো বিক্রেতাদের অবশ্যই সূচি H2-এর অন্তর্ভুক্ত ৩০০টি ওষুধের কিউআর কোড যাচাই করা বাধ্যতামূলক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার