শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৪ মে ২০২৫ ২২ : ৩৬Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: শনিবার সকালে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার অন্তর্গত বালিয়া-নওপাড়া এলাকায় শিশু-সহ বেশ কিছু দামি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠল কয়েকজন গাছ মাফিয়ার বিরুদ্ধে। অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত বা ব্লক প্রশাসন কারও অনুমতি নেওয়া হয়নি প্রাপ্তবয়স্ক দামি এই গাছগুলো কাটার আগে।
পুলিশ প্রশাসন গাছ কাটার খবর পাওয়ার আগেই গাছ মাফিয়ারা দামি কাঠ ট্রাক্টরে করে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে।
বেআইনিভাবে গাছ কাটার খবর পেয়ে, বিক্ষুব্ধ গ্রামবাসীরা কয়েকজন শ্রমিককে আটকে রাখেন। বালিয়া পঞ্চায়েতের প্রধান দেবী দাস বলেন,' গাছ কাটার খবর আমরা জানতে পেরেছি। কিন্তু কে বা কারা এই গাছগুলো কেটেছে সেটা আমরা জানি না। পঞ্চায়েতের তরফ থেকে নওপাড়া এলাকায় কোনও ব্যক্তিকে কোনও গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনা হচ্ছে।'
সাগরদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নূরে মেহেবুব আলম বলেন,' পরিবেশকে দূষণমুক্ত রাখার ক্ষেত্রে গাছের অবদান অনস্বীকার্য। রাজ্য সরকার যেখানে বারবার গাছ লাগানোর কথা বলছেন, সেই জায়গায় যারা প্রশাসনের নির্দেশ অমান্য করে বেআইনিভাবে গাছ কেটেছে তাদের কঠোর শাস্তি দাবি করছি।'
স্থানীয় সূত্র জানা গিয়েছে, শনিবার সকাল থেকে বালিয়া-নওপাড়া এলাকায় ১২ -১৪ জন শ্রমিককে একটি বিলের ধারে লাগানো বেশ কিছু দামি শাল ,সেগুন-সহ অন্যান্য কয়েকটি গাছ কাটতে দেখা যায়। গ্রামবাসীরা এর প্রতিবাদ করলে যারা গাছ কাটতে এসেছিল তারা দাবি করে স্থানীয় পঞ্চায়েতের অনুমতি নিয়েই গাছ কাটা হচ্ছে।
এরপরই কাটা গাছের গুড়ি এবং অন্যান্য কাঠ দ্রুত কয়েকটি ট্রাক্টরে ভর্তি করে এলাকা থেকে বেরিয়ে যায় কিছু লোক। ইতিমধ্যে স্থানীয় গ্রামবাসীরা পঞ্চায়েতের কাছ থেকে খবর নিয়ে জানতে পারেন ওই এলাকায় কাউকে কোনও গাছ কাটার অনুমতি দেওয়া হয়নি। সেই সময় গ্রামবাসীরা শ্রমিকদেরক ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন।
গাছ মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ, এলাকা থেকে ট্রাক্টরে করে গাছ নিয়ে যাওয়ার সময় গ্রামের বেশ কয়েকটি পাটের ক্ষেত তারা নষ্ট করে দিয়েছে।
ইসমাইল শেখ নামে এক শ্রমিক জানান, 'হরহরি এলাকার বাসিন্দা রমজান শেখ নামে এক ব্যক্তি দৈনিক ৫০০ টাকা মজুরির বিনিময়ে আমাদের গাছ কাটার জন্য নিয়ে এসেছিল। সে আমাদেরকে জানায় পঞ্চায়েতের তরফ থেকে এই গাছগুলো কাটার জন্য তার কাছে যথাযথ অনুমতিপত্র রয়েছে।'
যদিও গাছ কাটার ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে রমজান শেখ এবং তার কয়েকজন সাগরেদের খোঁজ মিলছে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার