শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বাংলায় ফের ত্রাসের আবহ? হদিশ মিলল তিন করোনা আক্রান্তের

Kaushik Roy | ২৪ মে ২০২৫ ২১ : ৩৩Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় ১ এবং দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে দু’জন করোনা আক্রান্তের খোঁজ মিলল। দেশে নতুন করে ইতিমধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে করোনা। অ্যাক্টিভ কেসের সংখ্যা বর্তমানে ২৭। তার মধ্যে এবার বাংলাতেও হানা দিল করোনার ওমিক্রন ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। জানা গিয়েছে, ডায়মন্ডহারবার হাসপাতালে দুই রোগীর করোনা পরীক্ষা করতেই রিপোর্ট পজিটিভ আসে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মগরাহাটের ২ নম্বর ব্লকের উত্তর রাধানগর খাঁ পাড়া এলাকার বছর কুড়ির এক মহিলা ও ঈশ্বরীপুর এলাকার এক কিশোরের শরীরে ছড়িয়েছে সংক্রমণ। মূলত শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়েছিল তাঁদের।

মগরাহাট গ্রামীণ হাসপাতালে দুজন চিকিৎসা করাতে এলে তাদের শ্বাসকষ্ট ও সর্দি-কাশি সংক্রমণ দেখে মগরাহাট গ্রামীণ হাসপাতালের কর্মরত চিকিৎসকরা করোনা পরীক্ষার জন্য তাঁদের ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠান। সেখানে কোভিড টেস্ট করাতেই রিপোর্ট পজিটিভ আসে। দুই আক্রান্তেরই শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন আধিকারিকরা। সংক্রমণের বিষয়ে জানানো হয়েছে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার আধিকারিকদের।

এই বিষয়ে মগরাহাট গ্রামীণ হাসপাতালে বিএমওএইচ চিকিৎসক হীরক রায় বলেন, 'সর্দি কাশি দু'জন রোগী মগরাহাট গ্রামীণ হাসপাতালে আউটডোরে এসেছিলেন চিকিৎসা করানোর জন্য। ওদের নমুনা পরীক্ষা করানোর জন্য আমরা ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে পাঠাই। সেখানে তাঁদের করোনা ধরা পড়েছে। ইতিমধ্যেই ওদের চিকিৎসা শুরু হয়েছে এবং আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে। দু'জনেই সম্পূর্ণ সুস্থ ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমরা সম্পূর্ণ বিষয়টির ওপর নজর রেখেছি।'

অন্যদিকে, কলকাতাতেও এক করোনা আক্রান্তের হদিশ মিলেছে। সূত্রের খবর, রাজ্যের হাসপাতালগুলিতে বেড এবং জরুরি চিকিৎসা সামগ্রী, অক্সিজেন, ভ্যাকসিন প্রস্তুত রাখতে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বর্তমানে দেশে করোনায় আক্রান্ত ৩১২ জন। ইতিমধ্যেই মারা গেছে দু’জন। তার মধ্যে গত শুক্রবার গুজরাটে ২০ মাসের এক শিশু করোনা আক্রান্ত হয়েছে। এছাড়া উত্তরপ্রদেশ, হরিয়ানা, কেরল, পাঞ্জাব, বেঙ্গালুরুতেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। রাজধানী দিল্লিতে করোনা পরিস্থিতি নিয়ে রীতিমতো গাইডলাইন জারি করা হয়েছে। সব হাসপাতালগুলিকে পরিস্থিতির জন্য তৈরি থাকতে বলেছে দিল্লির সরকার।

প্রস্তুত রাখা হচ্ছে অক্সিজেন, ওষুধ, ভ্যাকসিনও। সব হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে আক্রান্তদের নমুনা সংগ্রহ করে জেনোম সিকোয়েন্সিং–এর জন্য যেন পাঠানো হয় লোকনায়ক হাসপাতালে। নির্দিষ্ট পোর্টালে প্রকাশ করতে হবে সব তথ্য।  পড়শি রাজ্য হরিয়ানায় করোনা বাড়ছে দেখে সতর্ক পাঞ্জাবও। সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ড.‌ বলবীর সিং সমস্ত হাসপাতালগুলিতে নির্দেশ দিয়েছেন, করোনার উপসর্গ থাকলেই পরীক্ষা করাতে হবে। আর ধরা পড়লে ওই রোগীর পরিবারকে বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে হবে। প্রয়োজনে বিদেশ থেকে পাঞ্জাবে আসা মানুষদের জন্যও আলাদা অ্যাডভাইজারি জারি করা হবে বলে জানানো হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া