শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ছাতা ছাড়া বাইরে নয়, শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, রইল বিরাট আপডেট

Sumit | ২৪ মে ২০২৫ ২১ : ৩১Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। সেটি এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে কঙ্কন উপকূলে অবস্থান করছে। ২৭ মে সেটি আরও শক্তিশালী হবে। তবে তার আগে থেকেই ভারী ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। 


কেরালার প্রবেশ করেছে বর্ষা। উত্তর ওড়িশার উপকূলভাবে তৈরি হয়েছে ঘুর্নাবর্ত। এটি এই সময় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উচ্চতায় রয়েছে। এরফলে বঙ্গোপসাগরে প্রচুর জলীয় বাষ্পের প্রবেশ ঘটছে। ফলে আগামী ৪ থেকে ৫ দিন পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। 


আবহাওয়া দপ্তর জানিয়েছে ২৭ তারিখ অর্থাৎ মঙ্গলবার বঙ্গোপসাগরের ওপরে তৈরি হতে পারে একটি নিম্নচাপ। ফলে বুধবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে সন্ধ্যের পরই বইবে ঝোড়ো হাওয়া। ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে থাকবে হাওয়ার দাপট। রবিবারও ঘন্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইবে বাতাস। সঙ্গে থাকবে বৃষ্টির দাপট। 


বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, বর্ধমান, দুই ২৪ পরগনা, কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। ২৯ এবং ৩০ তারিখ গোটা রাজ্যজুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 


দক্ষিণবঙ্গে আগামী তিনদিন বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আজ, শনি ও রবিবার ঝড়বৃষ্টি থাকবে। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার দিনভর মেঘলা আকাশ থাকবে।


আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, রবিবার ঝড়বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। সোম ও মঙ্গলবার বিক্ষিপ্তভাবে কয়েক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টি হবে। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিভিন্ন জেলাতে। 
উত্তরবঙ্গেও টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সেই সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া