শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৩ মে ২০২৫ ০১ : ১৪Kaushik Roy
মিল্টন সেন: দীর্ঘ টালবাহানার পর অবশেষে বাড়ি ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। আর বিএসএফ জওয়ানের ঘর ওয়াপসি ঘিরে উৎসবে মেতে উঠেছে রিষড়া। খুশির হাওয়া জওয়ানের পরিবারে। আলো দিয়ে সাজানো হয়েছে বাড়ি, স্বাগত জানাতে লাগানো হয়েছে ওয়েলকাম গেট। শুক্রবার বিকেলে পূর্বা এক্সপ্রেসে পাঠানকোট থেকে হাওড়া স্টেশনে পৌঁছন পূর্ণম। তাঁকে অভ্যর্থনা জানাতে হাওড়া স্টেশনে উপস্থিত ছিলেন পূর্ণমের বাবা ভোলানাথ সাউ এবং রিষড়ার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র। বাড়ি ফেরার পথে লিলুয়ার একটি মিষ্টির দোকানে বাবা ভোলানাথ সাউয়ের হাতে মিষ্টি খান তিনি।
হাওড়া থেকে গাড়ি করে তাঁকে নিয়ে আসা হয় রিষড়া বাগখাল এলাকায়। সেখানে বাধা হয়েছিল ওয়েলকাম গেট। বাজনা সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বাড়ি পৌঁছন পূর্ণম। বিএসএফ জওয়ানকে অভিনন্দন জানাতে রাস্তার দুপাশে উপস্থিত ছিলেন অসংখ্য মানুষ। পূর্ণমের বাড়ি ফেরার খবরে সকাল থেকেই রিষড়া জুড়ে খুশির হাওয়া। বাড়ি ফিরে বিশাল আকৃতির একটি কেক কাটেন পূর্ণম। বলেন, ‘সকলের আশীর্বাদে আমি ঘরে ফিরতে পেরেছি। ভারতে আমার দ্বিতীয় বার জন্ম হল’।
বাবাকে জড়িয়ে ধরে জানান, ‘বাবা আমাকে জন্ম দিয়েছেন। তাঁকে অনেক দিন পর দেখলাম, এটুকু আবেগ তো হবেই। আমরা দেশের সীমানায় থাকি নির্ভয়ে। আমরা ভয় পেলে, দেশবাসীকে রক্ষা করব কি করে। আপাতত কুড়িদিন ছুটি। তারপর আবার ফিরব বর্ডারে। সেখানে গিয়ে কর্তব্য পালন করব’। গত ২৩ এপ্রিল থেকে পাকিস্তানে আটক অবস্থায় ছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। আটক হওয়ার ২২ দিনের মাথায় ভারতে ফেরেন তিনি। আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফেরেন রিষড়ার বিএসএফ জওয়ান।
পাঞ্জাবের পাঠানকোটের ফিরোজপুরে কর্মরত ছিলেন পূর্ণম। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হানার পরের দিন, ২৩ এপ্রিল ভুল করে পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েছিলেন তিনি। সেখানে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। তখনই পাকিস্তানের রেঞ্জার্স তাঁকে ধরে ফেলে। তখন থেকেই পাকিস্তানে তিনি বন্দি ছিলেন। জওয়ানকে ভারতে ফিরিয়ে আনতে টানা ফ্ল্যাগ মিটিং চলে দুই পক্ষের মধ্যে। কিন্তু বিএসএফের হাজার চেষ্টা সত্ত্বেও মুক্তি মিলছিল না কিছুতেই।
১০ মে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার পর পরিবারের আশা ছিল, সম্ভবত শীঘ্রই পূর্ণম মুক্তি পাবেন। যুদ্ধবিরতির চারদিন পর অবশেষে দেশে ফেরেন তিনি। গত ১৪ মে পূর্ণমকে মুক্ত করে পাক রেঞ্জার্স। পাকিস্থানের তরফে আটারি-ওয়াঘা বর্ডারে বিএসএফ আধিকারিকদের হাতে পূর্ণমকে হস্তান্তর করা হয়। টেলিফোনে স্ত্রী রজনী দেবীকে শুভেচ্ছা জানান রাজ্যের মুখ্য মন্ত্রী মমতা ব্যানার্জি। যদিও পূর্ণমকে সঙ্গে সঙ্গেই বাড়িতে ফেরত পাঠানো হয়নি। কিছু স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। অবশেষে প্রায় ৫৪ দিনের মাথায় পুনরায় রিষড়ার বাড়িতে ফিরলেন বিএসএফ জওয়ান।
ছবি: পার্থ রাহা
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার