শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২৩ মে ২০২৫ ০০ : ৫৪Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ২০২০ সালের একটি চাঞ্চল্যকর খুনের মামলায় দোষী সাব্যস্ত আরপিএফ কনস্টেবল সুকান্ত সাহু। শুক্রবার হাওড়া দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক সোমেশ প্রসাদ সিনহা এই খুনের মামলায় অভিযুক্তকে হত্যা (আইপিসি ৩০২) ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের জেল এবং প্রমাণ লোপাটের (আইপিসি ২০১) জন্য ৩ বছরের সশ্রম কারাদণ্ড, সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের অতিরিক্ত কারাদণ্ডের সাজা ঘোষণা করেন।
মামলায় সরকারি আইনজীবী ছিলেন অরিন্দম মুখোপাধ্যায়। আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ৩ জুন সন্ধ্যা ৭টা নাগাদ, হাওড়ার বাসিন্দা গুননিধি সাহু নামে এক বৃদ্ধ দোষী আরপিএফ কনস্টেবল সুকান্ত সাহুর সঙ্গে তার বাইকে বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু তারপর থেকে আর খোঁজ মেলেনি তাঁর। এই ঘটনার পরদিন সকালে দেখা যায় গুননিধির খাবার তাঁর বাড়িতেই না খাওয়া অবস্থায় পড়ে রয়েছে। এমনকি, বাড়ির দরজায় বাইরে থেকে তালা মারা। এলাকাবাসীরা জানতেন, গুননিধি সুকান্তের সঙ্গে বেরিয়েছিলেন। এমনকি, তাদের একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছিল।
সুকান্তের সঙ্গে যোগাযোগ করলে সে পুলিশকে জানায়, গুননিধিকে শালিমার কালিমন্দিরের কাছে নামিয়ে দিয়েছিল সে। এরপর স্থানীয় বাসিন্দারা এবং পরে গুননিধির ছেলে ওড়িশা থেকে এসে খোঁজ শুরু করে। নিখোঁজ হওয়ার দু’দিন পর শালিমারের কালিমন্দির সংলগ্ন একটি হাইড্রেন থেকে মাথাকাটা অবস্থায় পচাগলা এক মৃতদেহ উদ্ধার হয়। শনাক্ত করতে সাহায্য করে মৃতদেহের পোশাক, চটি, গামছা ও একটি পরিচয়পত্র। সেখানেই পাওয়া যায় সুকান্ত সাহুর আধার কার্ড। এরপর ওই বৃদ্ধের ছেলে শিবপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে সুকান্তকে গ্রেপ্তার করা হয়। মামলা চলাকালীন ২৭ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। সমস্ত তথ্যপ্রমাণ বিচার করে বৃহস্পতিবার আদালত সুকান্ত সাহুকে দোষী সাব্যস্ত করে এবং শুক্রবার তাকে চূড়ান্ত সাজা শোনানো হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার