শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | গুণমান নিয়ে প্রশ্ন, বাংলা-সহ দেশজুড়ে পরীক্ষায় ফেল ১৯৮টি জীবনদায়ী ওষুধ! 

Reporter: গোপাল সাহা | লেখক: AD ২৩ মে ২০২৫ ০০ : ৫৫Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: এক লাফে মোট ১৯৮টি ওষুধ গুণমান যাচাইয়ের পরীক্ষায় ফেল। একই সঙ্গে রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল ২৫টি ওষুধ। মূলত গুণগত মানের পরীক্ষায় ফেল করলো এতগুলি ট্যাবলেট, ক্যাপসুল ও ইঞ্জেকশন। সেই ওষুধগুলির নামের তালিকা প্রকাশ করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ, এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগ। এর মধ্যে কলকাতার সেন্ট্রাল ড্রাগ ল্যাবে পরীক্ষায় অকৃতকার্ষ ৩৩টি ওষুধ।

দেশজুড়ে এই যে ওষুধের গুণমান যাচাইয়ের পরীক্ষা, এটা প্রতিমাসে হয়। গত এপ্রিল মাসজুড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওষুধের নমুনা সংগ্রহ করে সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাব। এই ওষুধগুলি ল্যাবে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়। সেই রিপোর্ট সামনে এনেছে সেন্ট্রাল ল্যাবরেটরি (CDSCO) এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডাইরেক্টরেট অফ ড্রাগস কন্ট্রোল।

পরীক্ষায় দেখা গিয়েছে, কোনও ইনজেকশনের ভায়ালে ভাসছে ক্ষতিকারক ব্যাকটেরিয়া। কোনওটি আবার পরিশোধিত জল দিয়ে তৈরি হয়নি। কোনও ওষুধ আবার শরীরে দ্রবীভূত হচ্ছে না। কোনওটা আবার নামী সংস্থার নাম জাল করে বানানো। এরকম নানাবিধি কারণের জন্য ১৯৮টি ওষুধকে Not Standard Quality বলে ঘোষণা করেছে, কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল বিভাগ (Central Drugs Standard Control Organisation)।

ওষুধগুলির নামের তালিকা রাজ্যগুলিকে পাঠিয়ে দিয়েছে কেন্দ্র। এরমধ্যে রয়েছে, অস্ত্রোপচারের পর ব্যবহৃত ইনজেকশন, স্নায়ুর রোগে ব্যবহৃত ওষুধ, অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিসের ইনজেকশন, যক্ষ্মার ওষুধ ইত্যাদি।

রিপোর্ট অনুযায়ী, যে সংস্থাগুলির ওষুধ পরীক্ষায় ফেল করেছে, তাদের মধ্যে ৫৫টি হিমাচল প্রদেশের, ৪৮টি উত্তরাখণ্ডের, ২৬টি গুজরাতের, ১৮টি মধ্যপ্রদেশের ও ১০টি তামিলনাড়ুর সংস্থা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া