শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বাড়ি ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণম, দেশপ্রেমের আবেগে ভাসল হাওড়া স্টেশন

Kaushik Roy | ২৩ মে ২০২৫ ২৩ : ৪৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: অবশেষে বাড়ি ফিরলেন পাকিস্তানের হাতে বন্দি থাকা বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। শুক্রবার পূর্বা এক্সপ্রেসে হাওড়ায় ফিরেছেন তিনি। এদিন হাওড়ার নিউ কমপ্লেক্সে তাঁকে দেখতে উপচে পড়ল ভিড়। উঠল জয়ধ্বনি। মালা পরিয়ে দেশের এই 'বীর'কে সম্বর্ধনা জানালেন বঙ্গবাসী। ট্রেন থেকে নামার পর পূর্ণমকে জড়িয়ে কেঁদে ফেলেন তাঁর বাবা।

পাকিস্তান সেনাবাহিনীর হাতে আটকের পর প্রায় এক মাস পর বাড়ি ফিরলেন পূর্ণম। এদিন নিউ কমপ্লেক্সের ১৭ নম্বর প্ল্যাটফর্মে বিকেল ৪টে ৪৮মিনিট নাগাদ ঢোকে পূর্বা এক্সপ্রেসে। তাঁর ফেরার খবর ছড়িয়ে যাওয়ায় ততক্ষণে গোটা প্ল্যাটফর্ম জুড়ে তৈরি হয়েছে ভিড়। আরপিএফ ছাড়াও উপস্থিত ছিলেন হাওড়া সিটি পুলিশ ও রেল পুলিশের আধিকারিক ও কর্মীরা। পূর্ণমকে সম্বর্ধনা দেন তাঁরা। প্ল্যাটফর্মে উপস্থিত অন্যান্য যাত্রীরাও এগিয়ে আসেন পূর্ণমকে দেখতে। উপস্থিত অনেকেই নিয়ে এসেছিলেন জাতীয় পতাকা ও ফুলের মালা। যা দিয়ে পূর্ণমকে শুভেচ্ছা জানান তাঁরা।

স্টেশনে এদিন ছিল কড়া নিরাপত্তা। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হাওড়া স্টেশন থেকে পূর্ণম হুগলির রিষড়ায় তাঁর বাড়ির উদ্দেশে রওনা দেন। হাওড়া সিটি পুলিশের তরফে জানানো হয়েছে, হাওড়া স্টেশন থেকে হুগলির বাড়ি পর্যন্ত পূর্ণমকে গাড়ি করে পৌঁছে দেওয়া হবে। গত ২৩ এপ্রিল থেকে পাকিস্তানে আটক অবস্থায় ছিলেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। আটক হওয়ার ২২ দিনের মাথায় ভারতে ফেরেন তিনি। আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে দেশে ফেরেন রিষড়ার বিএসএফ জওয়ান।  

পাঞ্জাবের পাঠানকোটের ফিরোজপুরে কর্মরত ছিলেন পূর্ণম। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গি হানার পরের দিন, ২৩ এপ্রিল ভুল করে পাকিস্তানের সীমানায় ঢুকে পড়েছিলেন পূর্ণম। সেখানে ঢুকে একটি গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন। তখনই পাকিস্তানের রেঞ্জার্স তাঁকে ধরে ফেলে। তখন থেকেই পাকিস্তানে তিনি বন্দি ছিলেন। বিএসএফের চেষ্টা সত্ত্বেও মুক্তি পাননি। ১০ মে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণার পর পরিবারের আশা ছিল, সম্ভবত শীঘ্রই পূর্ণম মুক্তি পাবেন। যুদ্ধবিরতির চারদিন পর অবশেষে দেশে ফেরেন তিনি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া