শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২৩ মে ২০২৫ ২১ : ১৮Sumit Chakraborty
আজকাল ওয়েবডেস্ক: সামান্য চিপস চুরির মিথ্যে অপবাদ! আর তার জন্য এক কিশোরকে এমন হেনস্থা করা হল, যে সে বাধ্য হয় চরম পদক্ষেপ করতে! মর্মান্তিক এই ঘটনা এ রাজ্যেরই৷ চুরির অপবাদে কানধরে ওঠবস করানোর পাশাপাশি সপ্তম শ্রেণির ছাত্রকে মারধরও করা হয় বলে অভিযোগ৷ ছোট হলেও বিনা দোষে এমন অপমান মেনে নিতে পারেনি ফুটফুটে প্রাণ৷
সপ্তম শ্রেণির এই ছাত্রের প্রতিটি দাবি যে অক্ষরে অক্ষরে সত্য সেটি ফুটে উঠল দোকানের সামনে থাকা সিসি ক্যামেরাতে। সেখান থেকেই দেখা গেল দোকানের সামনে এসে সে খানিক দোকানিকে খুঁজতে থাকে। এরপর মাটিতে পড়ে থাকা চিপসের প্যাকেট নিয়ে চলে যায়। এমনকি পরে তাকে যে মায়ের শাসনের সামনে পড়তে হয়েছে সেই ছবিও ফুটে ওঠে ক্যামেরাতে।
এ যেন জলের মতোই সত্য একটি ছবি যা নাড়িয়ে দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার গোঁসাইবেড় বাজারে। তার করা প্রতিটি দাবি যেন আজ চরম সত্যি হয়ে ধরা দিল ক্যামেরার স্মৃতিতে। তবে চরম সত্য সামনে আসার আগেই নিজের জীবন দিয়ে সে শাস্তি দিয়ে গেল গোটা সমাজকে। এই সমাজের ভিত্তিহীন শাসনকে।
চিপস চুরির অপবাদে তাকে মারধর ও কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠেছে দোকানের মালিক ওরফে পেশায় সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে৷ ছেলেকে হারিয়ে কাঁদতে কাঁদতে জগন্নাথ দাস বলেন, "আমার ছেলেকে সামান্য চিপস চুরির অপবাদ দিয়েছিল ৷ সেই অপবাদ সহ্য করতে না পেরে আমার ছেলেটা চলে গেল ৷"
স্থানীয় সূত্রে খবর, ঘটনা প্রাথমিকভাবে শুনে তার মা ঘটনাস্থলে গিয়ে তাকে শাসন করে এবং বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। এই চোর অপবাদ সহ্য করতে না পেরে চাষের জন্য বাড়িতে থাকা কীটনাশক খায় নাবালক ৷ তাকে উদ্ধার করে তড়িঘড়ি তমলুক মেডিক্যাল কলেজে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি । বৃহস্পতিবার সকালে মৃত্য হয় তাঁর। তবে তার দাবি আজ চরম সত্য হয়ে সকলের সামনে উঠে এসেছে। শুধু নেই সে নিজে।
ঘটনার জেরে শোকের ছায়া নেমে আসে এলাকায় । দোষীর কড়া শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। এবিষয়ে পাঁশকুড়া থানার এক পুলিশ আধিকারিক বলেন, মৃতের পরিবারের কাছ থেকে এখনও পর্যন্ত কোনও অভিযোগ করা হয়নি। তাই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করছি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার