শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২৩ মে ২০২৫ ২১ : ০৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি থাকা অবস্থায় বেআইনিভাবে মোবাইল ফোন ব্যবহার করার অভিযোগে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত বহুতালি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আব্দুল শেখের বিরুদ্ধে বৃহস্পতিবার বহরমপুর থানায় অভিযোগ দায়ের করলেন জেল সুপার।
জানা গিয়েছে, জেলবন্দি আব্দুল শেখের বিরুদ্ধে পশ্চিমবঙ্গ কারেকশনাল সার্ভিস আইন ১৯৯২, ৮১ (এ)(৩) ধারা এবং ভারতীয় ন্যায় সংহিতার ৩১৪ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জেলবন্দি আব্দুল শেখের কাছ থেকে একটি কিপ্যাড যুক্ত ছোট মোবাইল ফোন উদ্ধার হয়েছে। আব্দুলের থেকে মোবাইল ফোন উদ্ধারের পরই জেল কর্তৃপক্ষ তাকে অন্য সেলে সরিয়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে তার ফোন রেকর্ড খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ।
প্রসঙ্গত ২০১৮ -২১ সাল পর্যন্ত সুতির বহুতালী গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে ছিলেন আব্দুল শেখ। ২০২১ সালে আর্থিক দুর্নীতির অভিযোগে পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা অনাস্থা ডেকে তাকে সরিয়ে দেয়।
আব্দুল নিজের পদে থাকাকালীন বিভিন্ন সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ করার জন্য সুতি ১ ব্লকের বিডিও বছরখানেক আগে তার বিরুদ্ধে সুতি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। মাস কয়েক আগে সেই মামলায় গ্রেপ্তার হয়ে আব্দুল-সহ ওই পঞ্চায়েতের প্রাক্তন সচিব এবং আরও এক প্রাক্তন মহিলা প্রধান বর্তমানে জেলবন্দি রয়েছেন ।
সূত্রের খবর, আব্দুল পঞ্চায়েতের প্রধান থাকাকালীন কান্দুয়া এলাকায় 'মেদের নালা' নামে একটি ছোট নদী দখল করে সেখানে নিজের ব্যক্তিগত রিসর্ট তৈরির কাজ শুরু করেন। এর পাশাপাশি তার বিরুদ্ধে ওই এলাকায় কয়েকশো বিঘা সরকারি খাস জমি দখল করে ব্যক্তিগত সম্পত্তি করে নেওয়া এবং নদীর জল অবরুদ্ধ করে সেখানে মাছ চাষ করার মতো একাধিক বেআইনি কাজের অভিযোগ রয়েছে।
অভিযোগ, এই সমস্ত বেআইনি কাজ করতে গিয়ে আব্দুল পঞ্চায়েতের উন্নয়নমূলক প্রকল্পের বিপুল পরিমাণ অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করছিলেন।
জেলা পুলিশের এক আধিকারিক জানান, প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি আব্দুল শেখ নামে ঐ ব্যক্তি ওয়াহিদা খাতুন এবং রিজু শেখ নামে দু'জন ব্যক্তির সঙ্গে প্রত্যেকদিন বেশ কয়েকবার করে ফোনে কথা বলতেন।
প্রসঙ্গত, আব্দুলের স্ত্রী ওয়াহিদা খাতুন বর্তমানে ওই পঞ্চায়েতের প্রধান পদে আসীন রয়েছেন। সূত্রের খবর, আব্দুল জেলে বসে ফোন করে বিভিন্ন ব্যক্তিকে হুমকি দিয়ে টাকা আদায় করছিলেন। আব্দুলের বিরুদ্ধে নতুন করে মামলা রুজুর খবর প্রকাশ্যে আসতেই কয়েকজন পঞ্চায়েত সদস্য নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন , জেলে বসে আব্দুল পঞ্চায়েতের কোন প্রকল্পের কাজে কে টেন্ডার পাবে , কোথায় কোন প্রকল্পের কাজ হবে সে বিষয়ে প্রায় প্রতিদিনই একাধিক নির্দেশ দিতেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার