শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২৩ মে ২০২৫ ১৯ : ৪৯Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: পূর্ণম বাড়ি ফিরলেই কেক কেটে হবে সেলিব্রেশন। মেনুতে থাকবে প্রিয় লুচি তরকারি। থাকবে দই, মিষ্টিও। আর রবিবার হবে মাংস। দশ দিন আগেই দেশের মাটিতে পা রেখেছিলেন বিএসএফ জওয়ান। অবশেষে শুক্রবার রিষড়ার বাড়িতে ফিরছেন। তাই খুশির হাওয়া পরিবারে।
গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে বৈসরন ভ্যালিতে জঙ্গি হামলায় মারা যান ২৬ পর্যটক। ঠিক তার পরেরদিন পাঞ্জাবের ফিরোজপুরে ভারত–পাক সীমান্তে ডিউটি করার সময় অসাবধানতাবশত পাক ভূখণ্ডে ঢুকে পড়েন ২৪ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ কনস্টেবল পূর্ণম কুমার সাউ। গাছের তলায় বিশ্রাম নেওয়ার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন। ভারতের বিএসএফ এবং পাকিস্তান রেঞ্জার্সের মধ্যে শুরু হয় ফ্ল্যাগ মিটিং। তাঁকে মুক্ত করার বিষয়ে নানাভাবে উদ্যোগ নেওয়া হয়। বিএসএফের পক্ষ থেকে পূর্ণমের পরিবারকে আশ্বস্ত করা হয় যে কোনও মূল্যে তাঁকে দেশে ফেরানো হবে। পূর্ণম আটক হওয়ার কয়েকদিন পরেই পাঠানকোট গিয়ে হাজির হন তাঁর স্ত্রী রজনী সাউ সহ পরিবারের কয়েকজন সদস্য। ঠিক এই সময়েই জঙ্গি হামলার বদলা নিতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। পাকিস্তান ভূখণ্ডে থাকা নয়টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ুসেনা। পাল্টা প্রত্যাঘাত হানার চেষ্টা করে পাকিস্তান। যদিও তারা ব্যর্থ হয়। এদিকে ভারত–পাকিস্তান সংঘাতের আবহে বিএসএফ জওয়ানের পরিবারে উৎকণ্ঠা এবং উদ্বেগ বাড়তে থাকে।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একাধিকবার পূর্ণমের স্ত্রীকে ফোন করে আশ্বস্ত করেন। শ্রীরামপুরে সাংসদ কল্যাণ ব্যানার্জিও বিএসএফের ডিজির সঙ্গে কথা বলেন। এর পরপরই পাকিস্তানের সঙ্গে সংঘর্ষবিরতি ঘোষণা হয়। দুই দেশের ডিজিএমওদের মধ্যে হট লাইনে মিটিং হয়। এরপরে নতুন করে পূর্ণম সাউয়ের মুক্তির ব্যাপারে আশার আলো দেখে পরিবার।
অবশেষে গত ১৪ মে পূর্ণম সাউকে মুক্ত করে পাক রেঞ্জার্স। আটারি ওয়াঘা বর্ডার দিয়ে দেশে ফেরানো হয় তাঁকে। এরপরেই পরিবারের মধ্যে আনন্দ উৎসব শুরু হয়ে যায়। চলে মিষ্টি মুখ। সেদিন সন্ধেয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও পূর্ণমের বাড়িতে আসেন।
যদিও পূর্ণমকে সঙ্গে সঙ্গেই বাড়িতে ফেরত পাঠানো হয়নি। কিছু স্বাস্থ্যপরীক্ষা করা হয়। অবশেষে এক মাস পর শুক্রবার রিষড়ার বাড়িতে ফিরছেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ। তাঁর স্ত্রী বলেন, ‘খুব ভাল লাগছে এতদিন পর বাড়ি ফিরছে। কিন্তু ওর কাছে ফোন না থাকায় কথা বলতে পারিনি ঠিক কখন ফিরছে। দশ দিন আগে আমরা জেনে গিয়েছিলাম ভারতে ফিরেছে। বাড়ি ফিরলে ওঁর জন্য প্রিয় লুচি তরকারি এবং দই মিষ্টির আয়োজন করা হবে। কেক কাটা হবে। একাদশী থাকায় এদিন আমিষ পদ হবে না। মাংস হবে রবিবার।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার