রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ২৩ মে ২০২৫ ১৬ : ০২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বিধ্বংসী অগ্নিকাণ্ড। ভস্মীভূত হয়ে গেল কেকের দোকান। বৃহস্পতিবার গভীর রাতে আগুন লাগে ওই দোকানে। ঘটনাস্থল হাওড়া জগৎবল্লভপুর পোলগুস্তিয়ার তালপুকুর বাসস্ট্যান্ড। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে ছুটে যান দোকানের মালিক। সকলে মিলে আগুন নেভানোয় ব্যর্থ হওয়ায় খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। প্রায় দু' ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
কীভাবে এই ভয়াবহ অগ্নিকাণ্ড? কেকের দোকানের মালিক রবিন বেলেল জানিয়েছেন, রাত সাড়ে দশটা নাগাদ দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন। তাঁর কাছে রাত একটা নাগাদ খবর যায়, দোকানে আগুন লেগেছে। ওই এলাকার এক সিভিক ভলান্টিয়ার এই আগুন লাগার খবর দেন। গিয়ে দেখেন তার দোকান দাউ দাউ করে জ্বলছে। আগে থেকেই এলাকার বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করছিলেন। তিনি গিয়ে আগুন নেভানোর কাজে হাত দেন।
কিন্তু আগুনের তীব্রতা এত বেশি ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তারপরেই খবর দেওয়া হয় দমকলকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২টি ইঞ্জিন। সেখানে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশও। দমকল সূত্রে জানা গিয়েছে, প্রায় পৌনে তিনটে নাগাদ তাদের কাছে আগুনের খবর যায়।
ওই কেকের দোকানের পাশেই রয়েছে বেশ কয়েকটি দোকান। সেই দোকানগুলিতেও আগুন ছড়ানোর আশঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু তাদের তৎপরতায় বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পায় ওই দোকানগুলি। ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই আগুন বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ ও দমকল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার