শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | প্রসূতিকে নির্যাতনের অভিযোগে তোলপাড় বাগদা হাসপাতাল, তদন্তের আশ্বাস প্রশাসনের

Kaushik Roy | ২২ মে ২০২৫ ০৩ : ১৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগনার বাগদা গ্রামীণ হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনা। প্রসবের সময় এক মহিলাকে মারধরের অভিযোগ উঠল হাসপাতালের এক আয়ার বিরুদ্ধে। ঘটনার পর হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, পরিবার থেকে লিখিত অভিযোগ জমা পড়েছে বাগদার ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে। ইতিমধ্যেই, ঘটনার তদন্তে নেমেছে প্রশাসন। 

সূত্রের খবর, বুধবার ভোররাতে সলুয়ারদাড়ির বাসিন্দা আশালতা বিশ্বাসকে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি করা হয় বাগদা গ্রামীণ হাসপাতালে। পরিবারের অভিযোগ, প্রসব চলাকালীন হাসপাতালের আয়া বিলাসী প্রামাণিক আশালতাকে শারীরিকভাবে নির্যাতন করে। প্রসবের পর আশালতা দেবীর শারীরিক অবস্থার অবনতি হলেও কর্তব্যরত নার্সরা গুরুত্ব দেননি বলে অভিযোগ পরিবারের। পরিস্থিতি আরও খারাপ হলে, আশালতাকে কলকাতার আর জি কর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

জানা গিয়েছে, সেখানেই তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বৃহস্পতিবার আশালতার গ্রামের একাধিক মহিলা হাসপাতালে এসে বিক্ষোভ দেখান। পরে বাগদা থানার পুলিশ ও বাগদা গ্রাম পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আশালতার শ্বশুর জানান, ‘আমার বৌমা প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হয়েছিল। সেই সময় হাসপাতালের আয়া তাকে মারধর করেছে। এখন গুরুতর অবস্থায় কলকাতায় চিকিৎসাধীন। আমরা দোষীর উপযুক্ত শাস্তি চাই’।

এই ঘটনাকে ঘিরে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও। বাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার বলেন, ‘আমি খবর পেয়ে হাসপাতালে পৌঁছাই এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দিই। হাসপাতালের নার্স ও আয়াদের বিরুদ্ধে এর আগেও দুর্ব্যবহারের অভিযোগ এসেছে। এটা একেবারেই গ্রহণযোগ্য নয়। আমি বিএমওএইচ-কে বিষয়টি জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেছি’। জানা গিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া