শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ২২ মে ২০২৫ ০৩ : ০২Rajit Das
শ্রেয়সী পাল: সাম্প্রতিক সময়ে রাজ্যের সবথেকে বড় মোবাইল ফোন চুরি চক্রের পর্দা ফাঁস করল মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ চাঁদের মোড় এলাকায় অভিযান চালায়। সেখান থেকে দুই যুবককে ৯০টি বিভিন্ন দামি সংস্থার মোবাইল ফোন-সহ গ্রেপ্তার করে। ধৃত যুবকদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করে শুক্রবার তাদের জঙ্গিপুর আদালতে পেশ করা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত দু'জনের নাম বাবর হোসেন এবং আনিকুল ইসলাম। এদের বাড়ি মালদা জেলার কালিয়াচক থানা এলাকায়। ধৃতদের হেফাজত থেকে ৯০টি অ্যান্ড্রয়েড এবং আইওএস স্মার্টফোন উদ্ধার হয়েছে।
জেলা পুলিশের এক আধিকারিক জানান, বৃহস্পতিবার বিকাল নাগাদ গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার পুলিশ ১২ নম্বর জাতীয় সড়কের উপর চাঁদের মোড় এলাকায় একটি বাস আটকে তল্লাশি শুরু করে। সেই সময় চোরাই মোবাইল ফোন ভর্তি একটি ব্যাগ পুলিশের নজরে আসে। ব্যাগটির দুই মালিককে মোবাইল ফোনগুলোর বৈধ নথি দেখাতে বললেও তারা পুলিশকে কোনও কিছুই দেখাতে পারেননি।
সুতি থানার এক আধিকারিক বলেন, "প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই মোবাইল ফোনগুলো চুরি করা হয়েছে। মোবাইল ফোন চুরির চক্রের কয়েকজন পান্ডার কাছ থেকে সেগুলি নিয়ে ধৃত দুই ব্যক্তি মালদা ফিরে যাচ্ছিল।" পুলিশের অনুমান মোবাইল ফোন চুরির চক্রের এই সদস্যরা আরও কয়েকজনের সঙ্গে মিলে এই মোবাইল ফোনগুলি বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেছিল।
ভারতীয় আইএমইআই নম্বর যুক্ত মোবাইল ফোনগুলি একবার বাংলাদেশে পৌঁছে গেলে পুলিশের পক্ষে তা উদ্ধার করা একপ্রকার অসম্ভব। মালদা জেলার ভারত-বাংলাদেশ সীমান্তের কাঁটাতারহীন কোনও এলাকা দিয়ে আগামী দু-একদিনের মধ্যে ফোনগুলি বাংলাদেশে পাচার হয়ে যাওয়ার কথা ছিল বলে সূত্রের খবর।
পুলিশের এক আধিকারিক জানান, ধৃত দুই ব্যক্তির কাছ থেকে যে মোবাইল ফোনগুলি উদ্ধার হয়েছে তার মধ্যে বেশ কয়েকটির লক তারা খুলতে পারেনি। মোবাইল ফোনগুলি হঠাৎ করে কোনও কারণে বেজে উঠে যাতে সমস্যা সৃষ্টি না করে সেই কারণে বেশ কিছু মোবাইল ফোনকে আলাদা করে সেলোটেপ এবং প্লাস্টিক দিয়ে বিশেষভাবে মুড়ে রাখা হয়েছিল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার