শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ময়ূর সংরক্ষণে বিশেষ পাঠ, হুগলির পোলবায় অনুষ্ঠিত হল বিশেষ সচেতনতা শিবির

Kaushik Roy | ২২ মে ২০২৫ ০১ : ২০Kaushik Roy

মিল্টন সেন: হুগলি জেলার পোলবা থানার অন্তর্গত রাজহাট গ্রাম পঞ্চায়েতের গান্ধীগ্রামে অনুষ্ঠিত হল জাতীয় পাখি ময়ূরের সংরক্ষণে সচেতনতা শিবির। আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে আয়োজিত এই শিবিরে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্রছাত্রীরা। পরিসংখ্যান বলছে, একসময় ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ানো ময়ূরের সংখ্যা বর্তমানে আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে।

খাদ্য সঙ্কট, গাছ কাটা ও বাসস্থান সঙ্কটের কারণে ময়ূর প্রায় বিলুপ্তির মুখে। স্থানীয় বাসিন্দারা এক সময় কুন্তি নদী সংলগ্ন চাষের জমি, আমবাগান ও বাঁশবাগান ছিল ময়ূরের বিচরণভূমি। কিন্তু বর্তমানে তাদের দেখা যায় না বললেই চলে। জানা গিয়েছে, এই পরিস্থিতিতে রাজহাটের কল্যা পরিবার এগিয়ে এসে ব্যক্তিগত উদ্যোগে ময়ূর রক্ষার দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁরা বাড়ির ছাদে খাবার ও জল সরবরাহ করছেন এবং আহত ময়ূরের চিকিৎসাও করছেন।

এই প্রচেষ্টাকে সফল করতে পাশে দাঁড়িয়েছেন গ্রামবাসীদের অনেকেই। এদিন সচেতনতা শিবিরে ছাত্রছাত্রীরা গ্রামে ঘুরে ঘুরে ময়ূরের উপস্থিতি, খাদ্য, বাসস্থান ও অন্যান্য সমস্যার উপর সমীক্ষা চালায়। এমনকি, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ময়ূর সংরক্ষণের উপায় নিয়ে আলোচনা করে পড়ুয়ারা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য ডঃ শুভদীপ অধিকারী জানান, ‘রাজহাটের বিস্তীর্ণ অঞ্চল দীর্ঘদিন ধরে ময়ূরের আবাসস্থল হিসেবে পরিচিত, কিন্তু এটি বনভূমি নয় বলে বনদপ্তরের তেমন হস্তক্ষেপ নেই। ময়ূর সম্পূর্ণভাবে ব্যক্তিগত উদ্যোগে রক্ষা পায়। তাই মানুষকে সচেতন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ’। 

কলেজ পড়ুয়া অঙ্কিতা ঘোষ বলেন, ‘আগে ময়ূরের সংখ্যা অনেক বেশি ছিল। এখন দিন দিন কমছে। আমরা মানুষের সঙ্গে কথা বলে সেই কারণগুলো বোঝার চেষ্টা করছি’। স্থানীয় বাসিন্দা উপেন্দ্রনাথ কল্যার বক্তব্য, ‘এটা একপ্রকার জীব বৈচিত্র্য রক্ষাকারীদের রক্ষার লড়াই। গাছপালা কমে যাওয়া ও খাদ্য সঙ্কটই প্রধান সমস্যা। ময়ূরের জন্য নির্দিষ্ট বিচরণভূমি তৈরির প্রয়োজন’। রাজহাটের মতো এলাকায় জাতীয় পাখি সংরক্ষণের এই প্রচেষ্টা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। তবে ভবিষ্যতে এর জন্য সরকারি সহায়তা ও বৃহৎ পরিসরে পরিকল্পনা অপরিহার্য এমনটাই মত বিশেষজ্ঞ মহলের।

ছবি: পার্থ রাহা


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া