মঙ্গলবার ২১ জুলাই ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ২২ মে ২০২৫ ০০ : ৩৯Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বাড়ছে ডেঙ্গির সংক্রমণ। আক্রান্তের নিরীখে এখনও পর্যন্ত রাজ্যের প্রথম পাঁচটি জেলার মধ্যে এক নম্বরে রয়েছে হাওড়া। স্বাস্থ্য দপ্তরের একটি সূত্র অনুযায়ী হাওড়ায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ১৫৩ জন। সংখ্যার হিসেবে এর পিছনেই রয়েছে উত্তর ২৪ পরগণা, হুগলি, মুর্শিদাবাদ এবং কলকাতা। ডেঙ্গি সংক্রমণের নিরীখে হাওড়া যে এই মুহূর্তে প্রথম স্থানে আছে তা স্বীকার করে নিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ কিশলয় দত্ত।
তিনি বলেন, 'ডেঙ্গি সংক্রমণের ক্ষেত্রে এই মুহূর্তে হাওড়া প্রথম স্থানে আছে। তবে হাওড়া পুরনিগম এলাকা এবং ডোমজুড় ছাড়া বাকি ব্লকে ডেঙ্গির সংক্রমণ বাড়েনি। প্রচার সত্বেও কিছু জায়গায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট-সহ কিছু বিষয়ে ওই দুটি ব্লকে কিছু সমস্যা দেখা দিয়েছিল। সেগুলি মেটানো হচ্ছে। এই ব্যবস্থার ফলে শেষ সপ্তাহে ডোমজুড়ে মাত্র দু'জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন।'
মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, শুধু হাওড়ায় নয়, সারা রাজ্যেই ডেঙ্গির সংক্রমণ বাড়ছে। এই রোগ একটা 'সাইক্লিং ট্রেন্ডস'-এ চলে। আগের বছর আক্রান্তের সংখ্যা কম ছিল। আবার তার আগের বছর অনেক বেশি ছিল। এবছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ১৫৩টা কেস আছে। এর মধ্যে পুরনিগম এলাকায় ৪৪ এবং ডোমজুড়ে ৪৩টা কেস আছে। বাকি ব্লকে কোথাও ১টা এবং কোথাও ২টো করে কেস পাওয়া গিয়েছে।'
এই পরিস্থিতিতে জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে যা যা করার সবই করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। পুরনিগমের এলাকায় যে ডেঙ্গির সংখ্যা বাড়ছে তা স্বীকার করেছেন হাওড়া পুর প্রশাসকমণ্ডলীর প্রধান সুজয় চক্রবর্ত্তী। তিনি বলেন, 'পুরনিগম এলাকায় ডেঙ্গির সংখ্যা বেড়েছে। তবে 'অ্যালার্মিং' কিছু নয়। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, রাজ্যে এখনও পর্যন্ত সবচেয়ে কম আক্রান্তের সংখ্যা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। সেখানে বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত মাত্র ৩ জন এই রোগে আক্রান্ত হয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার