শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | হাতে আর বেশি সময় নেই, কয়েক ঘণ্টাতেই তুমুল বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি, সঙ্গে বইবে প্রবল ঝড়! সাবধান হন এখনই

Riya Patra | ২২ মে ২০২৫ ২২ : ৫৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: হাওয়া অফিসের সতর্কতা মিলছে প্রতিদিন। তীব্র দাবদাহের মধ্যে, গত কয়েকদিন স্বস্তি বৃষ্টিতে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েক ঘণ্টায় ঝেঁপে বৃষ্টি নামার সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়।

আগামী কয়েকঘণ্টায় মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রামে ঝেঁপে নামবে বৃষ্টি। সঙ্গে বইবে দমকা হাওয়া। ৩০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা এই জেলাগুলিতে। 

বৃহস্পতিবার,  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়ায় তুমুল বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় ঘণ্টায় ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সর্তকতা রয়েছে। শুক্রবারেও দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। 


বৃহস্পতিবার উত্তরবঙ্গের দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। আগামী সাতদিন দক্ষিণ এবং উত্তরবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মৌসম ভবন জানিয়েছে, চলতি সপ্তাহে মহারাষ্ট্র, কর্ণাটক ও পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী ২৭ মে পর্যন্ত বেঙ্গালুরু সহ কর্ণাটকের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। শুধুমাত্র বৃহস্পতিবার কর্ণাটকে হলুদ সর্তকতা রয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া