শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পড়ে আছে চিঠি, ঝুলছে দেহ, সামান্য চিপস কেন আত্মহত্যার দিকে ঠেলে দিল ছাত্রকে, শুনলে চমকে যাবেন

Riya Patra | ২২ মে ২০২৫ ২২ : ০১Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: পাঁশকুড়ার গোঁসাইবেড় বাজারের  ঘটনা। চিপসের একটি প্যাকেট ঘিরে চুরির অপবাদ, তারপর প্রকাশ্যে অপমান, শেষমেশ আত্মহত্যা। কিশোরের সিদ্ধান্তে শোকস্তব্ধ গোটা এলাকা। মৃত কিশোরের আনুমানিক বয়স আনুমানিক ১৩। স্থানীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

রবিবার ওই কিশোর বাজারে চিপস কিনতে বেরিয়েছিল। পরিবারের অভিযোগ, যে দোকানে গিয়েছিল, সেখানে দোকান খোলা রেখে দোকানদার ছিলেন না। দোকানের বাইরে পড়ে থাকা একটি চিপসের প্যাকেট কুড়িয়ে নেয় সে। পয়সা ছিল তার কাছে। দোকানদারকে পরে এসে দেবে ভেবেছিল। এরপর বাড়ি ফেরার পথে দেখা হয় দোকানদারের সঙ্গে‌। দোকানের মালিক পেশায় একজন সিভিক ভলান্টিয়ার। তাঁর দোকানের চিপস নিয়ে চলে যাচ্ছে বলে ধাওয়া করে ওই কিশোরকে ধরে ফেলেন।

অভিযোগ, দোকানদার তাকে প্রকাশ্যে চুরির অপবাদ দেন। কান ধরে ওঠবস করান  এবং মারধর করেন। কিশোরের বাবা-মায়ের দাবি, চিপসের দাম সেসময় পরিশোধও করেছিল সে। ঘটনাস্থলে পৌঁছে মা ছেলেকে শাসন করেন। এরপর তাকে বাড়ি নিয়ে যান।

কিন্তু চোর অপবাদ আর অপমান সহ্য করতে না পেরে ওই কিশোর একটি সুইসাইড নোট লিখে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় তমলুক মেডিক্যাল কলেজে।  বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তার।

পরিবার ও এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। অভিযুক্তের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া মেলেনি। এমনকী দোকানে থাকা সিসিটিভি ফুটেজ দেখাতেও রাজি হননি তিনি। প্রশ্ন উঠছে, আইনের রক্ষক হয়ে কীভাবে নিজেই আইন হাতে তুলে নিলেন তিনি?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া