শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মাত্র কয়েক সেকেন্ডের ঝড়, লণ্ডভণ্ড হুগলি চুঁচুড়া পুরসভার দুটি ওয়ার্ড

Rajat Bose | ২২ মে ২০২৫ ১৮ : ০৫Rajat Bose

মিল্টন সেন, হুগলি:‌ রাত গড়িয়ে সকাল হয়েছে। এখনও বিদ্যুৎহীন একাধিক এলাকা। বুধবার রাতের মাত্র কয়েক সেকেন্ডের ঝড় লণ্ডভণ্ড করে দিয়েছে হুগলির ষণ্ডেশ্বর মন্দির সংলগ্ন বিস্তীর্ণ এলাকা। বুধবার রাতের দিকে আচমকাই গঙ্গাবক্ষ থেকে একটা ছোট্ট টর্নেডো পাড়ে উঠে আসে। পাক খেতে খেতে একাধিক গাছ, ইলেকট্রিক পোস্ট ভেঙে তছনছ করে দেয়। রাতেই শুরু হয়েছে বিপর্যয় সামাল দেওয়ার কাজ। রাত পেরিয়ে সকাল হয়ে গেলেও এখনও বিদ্যুৎ সংযোগ দিতে পারেনি বিদ্যুৎ দপ্তর। কাজ করে চলেছেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। 


চুঁচুড়া ষণ্ডেশ্বরতলা কোন্দির সংলগ্ন এলাকায় বসেছে বৈশাখী মেলা। হঠাৎ ঝড়ে একাধিক গাছ পড়ে যায়। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মেলার দোকানপাট, ছোটদের রাইডিং ইত্যাদি। বাসিন্দারা জানিয়েছেন, প্রথমে বৃষ্টি শুরু হয়। তারপর হঠাৎ একটা পাক খাওয়া ঝড় দ্রুত গতিতে গঙ্গা থেকে পাড়ে উঠে আসে। সব উড়িয়ে নিয়ে যায়। ইলেকট্রিক পোস্ট ভেঙে তার জড়িয়ে যায়। মন্দির সংলগ্ন অনেক গাছ ও গাছের ডাল ভেঙে পড়ে। যদিও ষণ্ডেশ্বরতলা মন্দিরের কোনও ক্ষতি হয়নি। গাছের ডাল পড়ে সংলগ্ন একটি ছোট মন্দিরের সামান্য ক্ষতি হয়েছে।


ঝড় ষণ্ডেশ্বরতলা পেরিয়ে শ্যামবাবুর শ্মশান ঘাটের দিকে চলে যায়। সেখানেও বিদ্যুতের খুঁটি উপড়ে দেয়। গাছ ভেঙে চাপা পড়ে গুরুতর আহত হন দোকানদার বিশ্বজিৎ ব্যানার্জি। তাঁকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যান্ডেল বন মসজিদের পাশে গাছ ভেঙে পড়ে একটি বাড়িতে। আটকে পড়েন দুই মহিলা। তাঁদের জানালা ভেঙে উদ্ধার করে দমকল। 


রাতেই যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ শুরু করে পুরসভার কর্মীরা। সঙ্গে দমকল ও বিপর্যয় মোকাবিলা দপ্তর। হুগলি চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য দপ্তরের পুর পারিষদ সদস্য জয়দেব অধিকারী জানিয়েছেন, ‘‌ঝড়ে শহরের একাধিক জায়গায় গাছ ভেঙে পড়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। গাছ কেটে সরিয়ে বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করতে সময় লাগছে। দ্রুততার সঙ্গে কাজ চলছে। খুব তাড়াতাড়ি সব কিছুই আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে।’‌ 


পাশাপাশি উত্তর চন্দননগর, খুশিগলি, শ্যামবাবুর ঘাট এলাকায় একাধিক গাছ পড়ে গিয়ে বাড়ি, গাড়ি ইত্যাদি চাপা পড়েছে। উদ্ধারকাজ চলছে জোর কদমে।


ছবি:‌ পার্থ রাহা 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া