শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সুন্দরবনের আকাশেও রহস্যময় ড্রোন! রহস্যের কিনারা পুলিশের

Pallabi Ghosh | ২২ মে ২০২৫ ১৭ : ৫৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বুধবার রাতে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় রহস্যময় আলো দেখতে পান এলাকাবাসীরা। দক্ষিণ ২৪ পরগনার ফ্রেজারগঞ্জ, মৌসুনী দ্বীপ, ও গঙ্গাসাগরের আকাশে রহস্যময় আলো দেখতে পাওয়া যায়। ভারত-পাকিস্তান সংঘাতের পরিস্থিতিতে রাতের অন্ধকারে রহস্যময় আলো দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। এবার সেই রহস্যময় ড্রোনের রহস্য ভেদ করল সুন্দরবন জেলা পুলিশ। 

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে একসঙ্গে একাধিক বিমানের অবতরণ করার কথা ছিল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে আবহাওয়া খারাপ থাকার জন্য এয়ার ট্রাফিক জ্যাম হয়ে যায়। সেই কারণে একাধিক বিমানকে সুন্দরবনের উপকূলের আকাশে খুব কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখা যায়। যা দূর থেকে একেবারেই ড্রোনের মতো দেখতে মনে হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এদিকে রাতেই এলাকাবাসীরা আশঙ্কা প্রকাশ করেন, এই আলোর উৎস ড্রোন। গতরাতে ঝড়বৃষ্টির সময়ই গঙ্গাসাগর এলাকায় আকাশে আলোকবিম্ব দেখা গিয়েছিল। অনুমান করা হয়, সেই আলোগুলি ড্রোন থেকে বের হচ্ছে। জানা গিয়েছে, এদিন দুই দফায় মোট পাঁচটি এমন উড়ন্ত বস্তু দেখা গিয়েছে। এদিকে বিষয়টি সঙ্গে সঙ্গে ভারতীয় নৌবাহিনী এবং উপকূলরক্ষী বাহিনীকে জানানো হয়। তবে পরে এই নিয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেয় পুলিশ। 

ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে এই উড়ন্ত বস্তুকে দেখে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায়। পরে যদিও জানা যায় আসল কারণ। রহস্যময় আলো দেখে প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসীরা। বাংলাদেশের খুব কাছে সুন্দরবনের এই উপকূল তীরবর্তী এলাকাগুলি অবস্থিত। সেই কারণে আতঙ্ক আরও বেশি করে দানা বাঁধে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া