শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মেয়েকে দিয়ে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যে অভিযোগ দায়ের, গ্রেপ্তার মা ও তাঁর 'বিশেষ বন্ধু'

Pallabi Ghosh | ২২ মে ২০২৫ ১৭ : ৩৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: নাবালিকা মেয়েকে দিয়ে তার প্রেমিকের বিরুদ্ধে হরিহরপাড়া থানায় ধর্ষণের মিথ্যা অভিযোগ দায়ের করানোর জন্য পুলিশ দু'জনকে গ্রেপ্তার করল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে একজন সম্পর্কে ওই নাবালিকার মা এবং অপর ব্যক্তি ওই কিশোরীর পরিবারের ঘনিষ্ঠ প্রতিবেশী বলে জানা গিয়েছে। এলাকাবাসীর অভিযোগ ওই প্রতিবেশীর সঙ্গে কিশোরীর মায়ের বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। 

 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরিহরপাড়া থানার অন্তর্গত শাহজাদপুর গ্রামের বাসিন্দা ১৭ বছরের ওই কিশোরীর সঙ্গে ডোমকলের বকশিপুর গ্রামের বাসিন্দা এক যুবকের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। মাস কয়েক আগে ওই কিশোরী তার প্রেমিকার সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যায়। এরপর হরিহরপাড়া থানা একটি লিখিত অভিযোগের ভিত্তিতে ওই কিশোরীকে উদ্ধার করে নিয়ে আসে। তারপর থেকে ওই কিশোরী বেশ কিছুদিন জেলার একটি সরকারি হোমে ছিল। 

 

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, সম্প্রতি ওই কিশোরী হোম থেকে বাড়িতে ফিরে আসে। এরপরই তার মা এবং এক প্রতিবেশী ওই কিশোরীকে তার প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করতে বলে। সূত্রের খবর ওই কিশোরী নিজের প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের মিথ্যে অভিযোগ দায়ের করতে রাজি না হওয়ায় ওই কিশোরীর মা এবং তার প্রতিবেশী কয়েক দিন ধরে তাকে বাড়িতে আটকে রেখে প্রচণ্ড মারধর করছিল। এরপর বাড়ির লোকের 'চাপে' বাধ্য হয়ে বুধবার ওই কিশোরী হরিহরপাড়া থানায় ধর্ষণের এটি লিখিত অভিযোগ দায়ের করে। 

 

কিশোরীর লিখিত অভিযোগের ভিত্তিতে এরপর পুলিশ বকশিপুর থেকে তার পূর্ব পরিচিত ওই বন্ধুকে থানায় তুলে নিয়ে আসে। এরপরই আলাদা আলাদা করে ওই কিশোরী এবং তার প্রেমিককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। 

 

হরিহরপাড়া থানার এক আধিকারিক বলেন, দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদে ওই কিশোরী পুলিশের কাছে আসল তথ্য বলে দেয়। ওই কিশোরী জানায় তার পূর্ব পরিচিত ডোমকলের ওই যুবক তাকে ধর্ষণ করেনি। মা এবং এক প্রতিবেশীর চাপে সে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করতে বাধ্য হয়েছে। এরপরই হরিহরপাড়া থানার পুলিশ ওই কিশোরীর মা এবং তার প্রতিবেশীকে থানায় ডেকে নিয়ে এসে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাদের বহরমপুর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া