শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | তুমুল ঝড়-বৃষ্টি, লালগোলাগামী ফাস্ট প্যাসেঞ্জারে বজ্রপাত, জ্বলে উঠল দাউদাউ করে, ভয়াবহ পরিস্থিতি

Riya Patra | ২১ মে ২০২৫ ০২ : ৪৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: তুমুল ঝড়-বৃষ্টিতে বিপত্তি। চলন্ত ট্রেনের উপ বজ্রপাত। জ্বলে উঠল ট্রেনের একটি অংশ। আতঙ্ক যাত্রীদের মধ্যে। ঘটনাস্থল মুর্শিদাবাদবুধবার সন্ধে নাগাদ শিয়ালদহ থেকে লালগোলাগামী একটি ট্রেনের উপর বজ্রপাতের কারণে রাত ৮ টার পর থেকে মুর্শিদাবাদের রেজিনগর থেকে লালগোলাগামী লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে গিয়েছে। 

বুধবার সন্ধেয় লালগোলাগামী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি রেজিনগর স্টেশন ছেড়ে বেলডাঙা স্টেশনের দিকে যাওয়ার সময় জানপুর এলাকায় ১০৫ নম্বর রেলগেটের কাছে ট্রেনের একটি কামরার উপর বাজ পড়ে বলে জানা গিয়েছে। এই ঘটনায় কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত না থাকলেও রাত আটটার পর থেকে রেজিগরের জানপুর সংলগ্ন এলাকায় ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে।ফলে ওই লাইন দিয়ে কোনও ট্রেন চলাচল করতে পারছে না। 

 প্রচুর সংখ্যক যাত্রী ওই  ট্রেনের মধ্যে আটকে  রয়েছেন বলে জানা গিয়েছে। ট্রেনটিকে বহরমপুর বা পলাশীর দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য রেলের তরফ থেকে ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গিয়েছে। ইন্দ্রনীল বিশ্বাস নামে ওই ট্রেনের এক যাত্রী বলেন, 'ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন কৃষ্ণনগর স্টেশন ছাড়ার পর থেকেই প্রচন্ড খারাপ ব্যবহার মধ্যে পড়ে। সন্ধের পর থেকেই এই এলাকায় প্রচন্ড ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হচ্ছিল। ট্রেনটি যখন রেজিনগর এবং বেলডাঙা স্টেশনের মাঝামাঝি জানপুর এলাকায় ছিল সেই সময় প্রচন্ড জোরে শব্দ হয় এবং ট্রেনটি জোরে ঝাঁকুনি দিয়ে থেমে যায়।'
 
ট্রেনের অন্য কয়েকজন যাত্রী বলেন, প্রাথমিকভাবে আমরা মনে করেছিলাম ট্রেনে  বড় কোনও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর ফলে ট্রেন থেকে বহু যাত্রী প্রচন্ড বৃষ্টির মধ্যেই প্রাণ হাতে নিয়ে রেল লাইনের উপর ঝাঁপ দিতে শুরু করেন। তাঁরা বলেন, 'ট্রেন থেকে নেমে আমরা দেখতে পাই মহিলা কামরা সংলগ্ন অংশে গাছের ডালের উপর বাজ পড়ে সেটি ট্রেনের কম্পার্টমেন্টের ছাদের উপর পড়ে গেছে এবং প্যানটোগ্রাফ সহ সংলগ্ন অংশ ও ট্রেনের বিদ্যুৎবাহী তার দাউ দাউ করে জ্বলছে।' 

সূত্রের খবর, এর কিছুক্ষণ পর চালক আবার ট্রেনটিকে চালানোর চেষ্টা করলে ফের একবার প্যানটোগ্রাফে আগুন লেগে যায়। তারপর থেকে ট্রেনটি ওই এলাকাতেই দাঁড়িয়ে রয়েছে। ট্রেনের বেশ কিছু যাত্রী জানান, রেজিনগর সংলগ্ন যে এলাকায় ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে সেখানে প্রচন্ড ঝড়-বৃষ্টির পরিস্থিতি, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ওই এলাকা থেকে জাতীয় সড়ক প্রায় দেড় কিলোমিটার দূরে। এই অবস্থায় যাত্রীরা ট্রেন থেকে নেমে নিজেদের গন্তব্যের দিকেও যেতে পারছেন না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া