শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২১ মে ২০২৫ ০০ : ৩২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: সিতাই ব্লকের একই বাড়িতে পরপর তিনজনের মৃত্যু। ঘটনায় চিন্তিত গ্রামবাসীরা। মৃতদের বাড়ি পরিদর্শন করেন ব্লক স্বাস্থ্যকেন্দ্রের আধিকারিকরা এবং বিডিও। কোচবিহার জেলার সিতাই ব্লকের ব্রহ্মত্তর চাত্রা গ্রামে এক পরিবারে পরপর তিন সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। মাত্র ২২ দিনের ব্যবধানে একই পরিবারের স্বামী ও দুই স্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা। মৃতেরা হলেন, জোনাকু বর্মন (৬৩), তাঁর বড় স্ত্রী ক্ষীরবালা বর্মন (৫৭) এবং ছোট স্ত্রী জয়ন্তী বর্মন (৪৫)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২২ এপ্রিল মৃত্যু হয় জয়ন্তীর। এরপর ২৫ এপ্রিল মারা যান পরিবারের কর্তা জোনাকু। সর্বশেষ ১৪ মে প্রাণ হারান ক্ষীরবালা। প্রত্যেকেরই মৃত্যুর আগে দেখা গিয়েছিল জ্বর ও শ্বাসকষ্টের উপসর্গ। চিকিৎসার জন্য প্রথমে সিতাই ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, পরে দিনহাটা মহকুমা হাসপাতাল ও কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি কাউকেই। মৃতদের দুই সন্তান রাখাল বর্মন ও অর্চনা বর্মন এই মুহূর্তে পরিবারে একেবারে একা। তাঁদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত প্রতিবেশীরা। এই ঘটনার ঠিক দুই সপ্তাহ আগে জোনাকু ও তাঁর ভাইয়ের পোষ্য তিনটি গরু ও চারটি ছাগল কোনও এক অজানা অসুখে মারা যায়। একই পরিবারে তিনজন মৃত্যুর পর ১৯ মে সোমবার ওই এলাকায় মৃত পরিবারের পাশেই পরেশ চন্দ্র বর্মনের বাড়িতে একটি ছাগলের মৃত্যু হয়েছে,যা নিয়ে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে গ্রামে।
স্থানীয় যুবক কামনিকান্ত জানান, সমস্যা দেখা দিলে আমরা দ্রুত ওঁদের হাসপাতালে নিয়ে যাই, কিন্তু শেষ রক্ষা হয়নি।
একই পরিবারের তিনজন সদস্য এবং বেশ কয়েকটি গবাদি পশু মারা যাওয়ার ঘটনার খবর চারদিকে ছড়িয়ে পড়তেই আক্রান্তদের বাড়ি পরিদর্শনে যান সিতাই ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক নিবিড় কুমার মণ্ডল এবং সিতাই ব্লক স্বাস্থ্য আধিকারিক রামকৃষ্ণ ঘোষ। তাঁরা গিয়ে আক্রান্তদের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য দপ্তরে পাঠিয়েছেন পরীক্ষার জন্য।
এবিষয়ে নিবিড় কুমার বলেন, "আক্রান্ত পরিবারটির বাড়িতে যাওয়া হয়েছে এবং নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য দপ্তরের কাছে পাঠানো হয়েছে। আগামী দুই-তিন দিনের মধ্যেই সেই নমুনা রিপোর্ট পেলেই বোঝা যাবে মৃত্যুর আসল কারণ কী।" একই সঙ্গে পরিবারের বাকি দু'জন সদস্য এবং এলাকাবাসী যাতে সুস্থ থাকেন সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ব্যাপারেও তিনি জানান।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার