রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | দ্বিগুণ হবে সোনা, শুধু এই মন্ত্র জপ করুন, অং, বং, চং, ঢং

Pallabi Ghosh | ২১ মে ২০২৫ ২১ : ১৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: দ্বিগুণ হবে সোনা। শুধু যা বলব তাই করতে হবে। বিশ্বাসে বস্তু মিলতে পারে বলে গয়না তুলে দেওয়া হল সাধুর হাতে। কথায় ভুলিয়ে সেই গয়না নিয়ে চম্পট ভন্ড সাধুর। কিন্তু শেষরক্ষা হয়নি। অভিযোগ পাওয়ার পর খোঁজ করে দক্ষিণেশ্বর এলাকা থেকে চার অভিযুক্তকে গ্রেপ্তার করল হাওড়া থানার পুলিশ। ধৃতরা সকলেই বিহারের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাধুর বেশে বাড়ি ঢুকে বাড়ির মহিলাদের কথার জালে জড়িয়ে সোনা-সহ দামি জিনিস নিয়ে চম্পট দিত অভিযুক্তরা। 

পুলিশ জানায়, সম্প্রতি হাওড়া থানার রামেশ্বর মালিয়া লেনের এক বাসিন্দা পুলিশের কাছে অভিযোগ করেন, তাঁর বাড়িতে সাধু সেজে চারজন আসে‌‌। এরপর স্ত্রীকে সোনার গয়না দ্বিগুণ করে দেওয়ার টোপ দিয়ে কথায় ভুলিয়ে দেয়। তাদের কথায় বিশ্বাস করে অভিযোগকারীর স্ত্রী তাঁর গয়না এদের হাতে তুলে দেয়। তাঁর সামনে নানারকম মন্ত্র উচ্চারণ করে অভিযুক্তরা তাঁকে ভুলিয়ে গয়না নিয়ে চম্পট দেয়। 

পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হলে তারা জানতে পারে এভাবে আরও বেশ কয়েকজন মহিলাকে ঠকিয়েছে প্রতারকরা। এলাকার সিসিটিভি ফুটেজ এবং সোর্স মারফত খবর পেয়ে দক্ষিণেশ্বর থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া