শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ‘‌সীমান্তবর্তী এলাকায় নজরদারি বৃদ্ধি করুন’‌, উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে পুলিশকে নির্দেশ মমতার 

Rajat Bose | ২১ মে ২০২৫ ১৯ : ৪৯Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ উত্তরবঙ্গ সফরে এসে উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৈঠকে পুলিশ–প্রশাসনকে সাবধান করে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানোর কথা বলেন মমতা।


বুধবারের বৈঠকে উত্তরবঙ্গের সীমান্তবর্তী জেলার এসপি, আইসি এবং ওসিদের সর্তক থাকার কথা বলেন মমতা। পাশাপাশি তিনি স্থানীয় বাসিন্দাদেরও সাবধান করেন। মমতা জানান, ভিনরাজ্য থেকে কেউ কেউ ঢুকে স্থানীয়দের ব্যক্তিগত তথ্য নিয়ে চলে যাচ্ছে। মমতা তাই বলেছেন, ‘‌সবাই সাবধানে থাকুন। বাইরে থেকে এসে কোনও জঙ্গি যেন শেল্টার নিতে না পারে। আবার কেউ যেন ব্যক্তিগত তথ্যও হাতিয়ে না নিতে পারে।’‌ তাই ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার করতে বারণ করেছেন মমতা।


পুলিশকে আরও সক্রিয় থাকতে হবে বলে জানান মমতা। বিশেষ করে উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকায়। 


এর পাশাপাশি দুর্যোগ সামলাতে প্রশাসনকে কড়া নির্দেশও দিয়েছেন মমতা। ইতিমধ্যেই উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ইতিমধ্যেই একাধিক জেলায় ভারী বৃষ্টিও হয়েছে। উত্তর সিকিম ধসে বিপর্যস্ত। তিস্তা–সহ একাধিক নদী ফুঁসছে। উত্তরবঙ্গের নদীগুলিতেও জল বাড়ার আশঙ্কা রয়েছে। সেসব দিক খতিয়েই উত্তরবঙ্গের জেলা প্রশাসনকে সতর্ক থাকতে আগাম নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। বর্ষার আগে প্রয়োজনীয় কাজকর্ম শেষ করতেও তিনি নির্দেশ দেন। 

পাশাপাশি ভেজাল ওষুধ নিয়েও সরব হন মমতা। বলেন, ‘‌গুজরাট, উত্তরপ্রদেশ থেকে ভেজাল ওষুধ ঢুকছে। সন্দেহজনক মনে হলেই ওষুধের নাম ও ছবি তুলে রাখুন। ওষুধ কেনার আগে ভাল করে দেখে নিন।’‌  

 

 

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া