শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২১ মে ২০২৫ ১৬ : ০৮Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ–পূর্ব শাখায় ট্রেন চলাচল বিভ্রাট বুধবারেও গড়াল। সকাল থেকে ট্রেন চলছে দেরিতে। সাঁতরাগাছি পৌঁছাতে সময় লাগছে এক থেকে দেড় ঘন্টা। সাঁতরাগাছিতে সিগন্যাল বিভ্রাটের জেরেই বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। যাত্রাপথ বদল করা হয়েছে বেশ কিছু ট্রেনের। এমনটাই রেল সূত্রে জানা গেছে।
বুধবার বাতিল করা হয়েছে দিঘা–হাওড়া ও হাওড়া–দিঘা কান্ডারি এক্সপ্রেস। বাতিল হাওড়া–পুরুলিয়া এক্সপ্রেসও। এছাড়া ভঞ্জপুর–শালিমার এক্সপ্রেস ছাড়ছে খড়গপুর থেকে। এছাড়া হাওড়া–আদ্রা এক্সপ্রেস রওনা দিচ্ছে খড়গপুর স্টেশন থেকে। বহু লোকাল ট্রেন দেরিতে চলায় কাজে বেরিয়ে সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। রাহুল স্বর্ণকার নামে এক যাত্রীর কথায়, ‘রেলের ঘোষণা হচ্ছে না। ট্রেন বিস্তর দেরিতে চলছে। কিছুই বুঝে উঠতে পারছি না কীভাবে যাব।’ অনেকে ভেলোরে চিকিৎসার জন্য বেরিয়ে দুর্ভোগে পড়েছেন। রোগীদের নিয়ে নাজেহাল অবস্থা।
দক্ষিণ–পূর্ব শাখার সিপিআরও ওমপ্রকাশ চরণ জানিয়েছেন, ‘মঙ্গলবার একাধিকবার সিগন্যল ফেল করেছে। বুধবার সকাল থেকে নতুন করে কোনও সমস্যার খবর পাইনি। রবিবার সাঁতরাগাছি এলাকায় রেলের কাজ সম্পূর্ণ হয়েছে। তারপর থেকেই বারেবারে সিগন্যাল ফেল করছে। যাত্রীরা বাধ্য হচ্ছেন বিকল্প পথ বাছতে।’
এদিকে ট্রেনের কনফার্ম টিকিট কেটেও রেলের তরফ থেকে কোনও মেসেজ পাচ্ছেন না বলে দাবি যাত্রীদের। বলা হচ্ছে হাওড়া–পুরী বন্দে ভারত দুপুর একটায় রিসিডউল করা হয়েছে। কিন্তু কিছুই জানতে পারছেন না যাত্রীরা। এমনটাই অভিযোগ তাঁদের।
প্রসঙ্গত, মঙ্গলবারও বাতিল হয়েছিল একাধিক ট্রেন। যার মধ্যে একাধিক দূরপাল্লার ট্রেনও ছিল। বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হয়। কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়। বুধবারও সেই সমস্যা বজায় থাকল। অনেক যাত্রী স্টেশনেই অপেক্ষা করছেন। যাত্রীদের অভিযোগ, ট্রেন সময়ে চলছে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার