শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ২০ মে ২০২৫ ০২ : ০০Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি: এবার থেকে মিলবে জরুরি এবং আধুনিক পরিষেবা। চুঁচুড়ার রেডক্রশ সঞ্জীবন হাসপাতাল উদ্বোধন করলেন মন্ত্রী শশী পাঁজা।
চুঁচুড়া তামলিপাড়ার গঙ্গা তীরবর্তী এলাকায় ছিল রেডক্রস হাসপাতাল। জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রেডক্রস হাসপাতাল খুব ভাল কাজ করেছিল। পরবর্তী সময়ে সেই হাসপাতাল বন্ধ হয়ে গেছিল। পুনরায় পিপিপি মডেলে সঞ্জিবনের সঙ্গে গাঁটছরা বাধে রেডক্রশ। চালু হয়েছিল আউটডোর পরিষেবা। ইন্ডোর পরিষেবা বন্ধ ছিল দীর্ঘদিন।
গত ২০১৪ সালের ৮ জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পিপিপি মডেলে রেডক্রস সঞ্জীবন হাসপাতালের ভিত্তিপ্রস্থর স্থাপন করে ছিলেন। তারপর এলাকার মানুষের চাহিদা অনুযায়ী ধীরে ধীরে সেজে ওঠে হাসপাতাল। বসানো হয় উন্নতমানের চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্র। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা বেডের ব্যবস্থা করা হয়। হাসপাতালে থাকছে স্বাস্থ্য সাথী কার্ড -এর সুবিধা। ফলে আশাকরা যাচ্ছে আগামীদিনে চুঁচুড়ায় বেসরকারি স্বাস্থ্যপরিষেবা আরও উন্নত হয়ে উঠবে। মঙ্গলবার সঞ্জীবন হাসপাতালে উদ্বোধন করেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। সঙ্গে ছিলেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার এবং পুরসভার প্রতিনিধিরা।
এদিন মন্ত্রী শশী পাঁজা বলেছেন, এটা একটা মহৎ উদ্দেশ্য। এমারজেন্সির সময় রোগী যাতে চিকিৎসা পেতে পারে তার ব্যবস্থা করা হয়েছে। সবাই রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা পাবেন। কোন মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেটাই থাকবে মূল লক্ষ্য। এই হাসপাতাল অনেক পুরনো। রেডক্রস হাসপাতালে আগে পরিষেবা মিলতো। তবে সেটা ছিল খুবই অল্প। এখন এখানে ডায়ালিসিস অর্থপেডিক ওটি মেল ফিমেল ওয়ার্ড আই সি ইউ ও এইচ ডি ইউ পরিষেবা পাওয়া যাবে। সবাই যাতে সুস্থ থাকে এটাই আমরা চাই কিন্তু অসুস্থ হলে যাতে দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারে এবং চিকিৎসা যাতে পেতে পারে তার জন্যই আমাদের এই ব্যবস্থা।
বিধায়ক অসিত মজুমদার বলেছেন, এটা অনেক পুরনো সংস্থা। রেডক্রসের সঙ্গে একটা চুক্তি হয়েছে বেসরকারী একটি হাসপাতালের। তাদের একটা বড় ইউনিট হাওড়ায় রয়েছে। এখানে দশটা সি সি ইউ খোলা হবে। এবং ডায়ালিসিসের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা মিলবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার