শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ২০ মে ২০২৫ ২৩ : ৩৩Abhijit Das
প্রকাশ মণ্ডল, আলিপুরদুয়ার: আগামী ২৯ মে আলিপুরদুয়ার জেলা সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে বিজেপির দলীয় সভায় যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হচ্ছে এই সভা। যেখানে ভাষণ দেবেন তিনি। মঙ্গলবার তাঁর জেলা সফরকে কেন্দ্র করে একটি দলীয় প্রস্তুতি সভার আয়োজন করা হয়। যদিও প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা জানান, বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।
মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্ব নিজেদের মধ্যে একটি আলোচনায় যোগ দেন। ছিলেন বিজেপির জেলা সভাপতি মিঠু দাস, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা, ফালাকাটা'র বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক দীপক বর্মন, কালচিনির বিধায়ক বিশাল লামা- সহ জেলার অন্যান্য শীর্ষ নেতৃত্ব। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে যেখানে সভার আয়োজন হবে সেই জায়গা পরিদর্শন করেন বিজেপির জেলা সভাপতি মিঠু দাস, সাংসদ মনোজ টিজ্ঞা, বিধায়ক দীপক বর্মন ও বিশাল লামা।
মাঠ পরিদর্শন শেষে মনোজ টিজ্ঞা বলেন, 'আগামী ২৯ মে আলিপুরদুয়ারে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সভা থেকে দলীয় কর্মীদের উজ্জীবিত করবেন।' অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রীর সফর জেলাবাসীকে এক নতুন বার্তা দেবে বলে আশাবাদী বিজেপি।
জানা গিয়েছে, আলিপুরদুয়ারের সভা শেষে জেলা নেতৃত্বদের নিয়ে একটি বৈঠকও করতে পারেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুরের পর এবং আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আলিপুরদুয়ারে নরেন্দ্র মোদির আগমন দলীয় কর্মী ও জেলার বাসিন্দাদের মধ্যে যথেষ্ট প্রভাব ফেলবে বলে আশাবাদী পদ্ম শিবির।
উল্লেখ, ২০২১-এর বিধানসভার নির্বাচনে আলিপুরদুয়ারে ৫ আসনে জয় লাভ করেছিল বিজেপি। পরবর্তী সময়ে আলিপুরদুয়ার বিধান সভার বিধায়ক সুমন কাঞ্জিলাল তৃণমূলে যোগদান করেন এবং মনোজ টিজ্ঞা লোকসভা নির্বাচনে জয়ী হওয়ার পর মাদারিহাট বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল প্রার্থী জয়ী হন। ফলে এই মুহূর্তে বিজেপির হাতে রয়েছে মাত্র ৩টি আসন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার