শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ২০ মে ২০২৫ ২০ : ৫৭Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: উত্তরবঙ্গে কল্পতরু মমতা। ঢালাও বরাদ্দের কথা ঘোষণা করলেন তিনি। প্রসঙ্গত, তিন দিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার শিলিগুড়ির ডাবগ্রাম–ফুলবাড়ি ভিডিওকন গ্রাউন্ডে আয়োজিত সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে একাধিক প্রকল্পের সূচনা ও উদ্বোধন করেন মমতা। পাশাপাশি জল্পেশ মন্দিরে স্কাইওয়াক তৈরি, মর্গান হাউসের সংস্কারের ঘোষণাও করেছেন তিনি।
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে চা সুন্দরী প্রকল্পে আরও বাড়ি তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর ফলে উপকৃত হবেন চা বাগানের শ্রমিকরা। চা বাগান ঘেরা এলাকা বীরপাড়ায় ৯ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে হাসপাতাল। যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে উত্তরের একাধিক এলাকায় রাস্তা ও কালভার্ট তৈরির জন্য কয়েক কোটি টাকা বরাদ্দের কথা জানান মুখ্যমন্ত্রী। অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক পর্যটনস্থলকে ঢেলে সাজানোর জন্য বরাদ্দ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ৫ কোটি টাকা ব্যয়ে জল্পেশ মন্দিরে স্কাইওয়াক। বানারহাট শীতলা মন্দির সংস্কারে ১ কোটি টাকা। মর্গান হাউসের সংস্কারের জন্য বরাদ্দ ঘোষণা করেন তিনি। এদিকে ৬০ কোটি টাকা ব্যয়ে ফালাকাটায় অ্যাপ্রোচ রোড তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। উত্তরায়ণের পাশে ৭৭ একর জমিতে ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির ঘোষণাও করেন। জলপাইগুড়ি সদর ব্লকে উৎকর্ষ কেন্দ্রের জন্য ৪ কোটি টাকা বরাদ্দ ঘোষণা করা হয়। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের ক্রীড়াক্ষেত্রে পরিণত করার ঘোষণা করেন তিনি।
এছাড়া ৪৮ মডেল স্কুল তৈরির ৫ কোটি বরাদ্দ করেছেন মমতা। উত্তরবঙ্গে থেকে ৬টি ভলভো বাস আসবে দিঘায়, জানিয়েছেন মমতা। মাদারিহাটে সেতু নির্মাণে ২ কোটি বরাদ্দ করেছেন মমতা। এছাড়া বানারহাটে সেতু নির্মাণের জন্য ৮ কোটি টাকা বরাদ্দ করেন মমতা।
মমতা জানিয়েছেন, ‘উত্তরবঙ্গে আগে এত উন্নয়ন হয়নি। কিন্তু এখন সবদিক থেকে এগিয়ে চলেছে উত্তরবঙ্গ।’ মমতা জানিয়েছেন, ‘কেন্দ্র টাকা বন্ধ করলেও রাজ্য টাকা দিয়ে চলেছে। যদিও আমি ম্যাজিসিয়ান নই। এই টাকা জোগাড় করতে হয়।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার