শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | মাথায় পড়ল খুন্তির বাড়ি, স্ত্রীর মারে মাথায় ব্যান্ডেজ লাগিয়ে থানায় ছুটলেন স্বামী

Kaushik Roy | ২০ মে ২০২৫ ১৬ : ৪০Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: স্ত্রী-এর মারে মাথা ফেটে গিয়ে থানায় ছুটলেন স্বামী। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদার মেহেরানি এলাকায়। জানা গিয়েছে, মেহেরানি এলাকার বাসিন্দা কামাল হোসেন মন্ডল সোমবার রাতে মাথায় ব্যান্ডেজ নিয়ে বাগদা থানায় স্ত্রী রাকিবা মন্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। কামালের অভিযোগ, স্ত্রী-এর খুন্তির আঘাতে মাথা ফেটে যায় তাঁর। পরবর্তীতে বাগদা গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে সে স্ত্রী রাকিবা মন্ডলের বিরুদ্ধে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। কামাল নামে ওই ব্যক্তি জানান, মায়ের সঙ্গে বনিবনা না থাকার কারণে বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে অন্যত্র ভাড়া থাকতেন তিনি।

তাঁদের সন্তান একদিনের জন্য তার ঠাকুমার কাছে গিয়েছিল বলে জানা যায়। ঠাকুমার কাছে তাদের সন্তান কেন গিয়েছিল তা নিয়ে দম্পতির মধ্যে ঝগড়া লাগে। সে কারণেই রাগ করে শুয়েছিলন কামালের স্ত্রী। ওই ব্যক্তির অভিযোগ, স্ত্রী-এর পা ধরে ডাকতেই খুন্তি দিয়ে কামালের মাথায় আঘাত করেন রাকিবা। খুন্তির আঘাতে কামালের মাথা ফেটে যায়। কামালের অভিযোগ, শাশুড়ির ইন্ধন পেয়েই রাকিবা তাঁর ওপরে মানসিক নির্যাতন চালিয়েছে। এমনকি, রাকিবা নিজের সন্তানকেও মারধর করে বলে অভিযোগ করেছেন কামাল। তাকে তার ঠাকুমার কাছে যেতে দেওয়া হয় না। কামাল প্রতিবাদ করলে মামলার ভয় দেখানো হয় বলেও অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বাগদা থানার পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া