শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | সকাল থেকে মেঘলা আকাশ, বেলা বাড়তেই জেলায় জেলায় তুমুল বৃষ্টি, টানা দুর্যোগ মে-র শেষ ক’ দিন

Riya Patra | ২০ মে ২০২৫ ১৪ : ১৮Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: খাস কলকাতায় খুব একটা প্রভাব না দেখা গেলেও, সোমবার বিকেল থেকে জেলায় জেলায় মাঝারি থেকে ভারি বর্ষণ হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ। জৈষ্ঠ্যের শুরুতে টানা বৃষ্টিতে স্বস্তি।

সোমবারের পর, মঙ্গলবারেও সকাল থেকে মুখ ভার আকাশের। বেলা বাড়তে রোদ উঠলেও দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় রোদের তেজ খুব একটা বেশি নয়। হাওয়া অফিস জানাচ্ছে, ২০ মে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। একই পরিস্থিতি থাকবে আগামিকাল অর্থাৎ বুধবারেও। মঙ্গল বুধে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে। 

শুধু মঙ্গল কিংবা বুধ নয়। মে-র শেষদিকে টানা বৃষ্টি, ঝোড়ো হাওয়ার পরিস্থিতি জারি থাকবে। হাওয়া অফিস জানাচ্ছে তেমনটাই। আবহাওয়া দপ্তরের তথ্য, ২৬ মে পর্যন্ত কলকাতা, হাওড়া, হুগলি, দুই পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে ৩০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুতের সম্ভাবনা। 

দক্ষিণ বঙ্গের জেলায় জেলায় হলুদ এবং কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মঙ্গলবার দার্জিলিংয়ে জারি কমলা সতর্কতা। দার্জিলিং ছাড়াও মঙ্গলবার, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারি বৃষ্টির সতর্কতা জারি রয়েছে। এছাড়া আগামী কয়েকদিন উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম। সপ্তাহের দ্বিতীয় দিনে মহানগরের তাপমাত্রা থাকবে ২৮.৭, যা স্বাভাবিকের চেয়ে অন্তত দু’ ডিগ্রি বেশি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া