শনিবার ০২ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পাশে রাজ্য সরকার, চাকরিতে যোগ দিলেন অপহৃত উকিল বর্মণের ছেলে পরিতোষ বর্মণ

AD | ১৯ মে ২০২৫ ০২ : ৪৬Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: জিরো খতিয়ান জমিতে চাষ করতে আর যাবেন না। বাংলাদেশে জেল খেটে দেশে ফিরেই ক্ষোভ উগরে দিয়েছিলেন কোচবিহারের শীতলকুচির অপহৃত কৃষক উকিল বর্মন। সেই অসহায় উকিল বর্মণের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। উকিল বর্মনের ছেলেকে চাকরি দেওয়ার উদ্যোগ নেয় রাজ্য সরকার। সোমবারই কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে অস্থায়ী কর্মীদের সুপারভাইজার হিসাবে নিয়োগ করা হয় উকিল বর্মণের ছেলে পরিতোষ বর্মনকে। চাকরি না পেলে সংসার চালানো খুবেই কষ্টসাধ্য হয়ে উঠেছিল বর্মণ পরিবারের। চাকরি পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিককে ধন্যবাদ জানিয়েছে পরিবার।

এই বিষয়ে উকিল বর্মণ জানান, আমি বাংলাদেশের জেলে না খেয়ে দিন কাটিয়ে এসেছি। আমার মনে বড় ভয় ছিল। যদি ছেলেরা ওপারের জমিতে কাজ করতে যায়, তাঁদেরকে যদি বাংলাদেশি দুষ্কৃতীরা তুলে নিয়ে যায়। বাড়ি ফিরে এসে রাজ্য সরকারের কাছে আবেদন জানাই, আমি ও আমার পরিবার ওপারের জমিতে আর চাষ করতে যাব না। আমাদের যদি কোনও কাজের ব্যবস্থা করে দেন তাহলে ভাল হয়। তারপর রাজ্য সরকার আমাদের পাশে দাঁড়ায়। আজ আমার ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দেন। আজ যখন ছেলে চাকরিতে যোগ দিল খুব আনন্দিত লাগছিল। তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ও কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিককে ধন্যবাদ জানাই। 

চাকরিতে যোগ দিয়ে পরিতোষ বর্মণ জানান, কাঁটাতারের বেড়ার ওপারে জমিতে আর কাজ করতে চাইছে না পরিবার এমনকি আমি নিজেও কাজ করতে যেতে চাচ্ছি না। তাই রাজ্য সরকার আমাকে একটা কাজের বা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। আজকে আমি কাজে যোগদানও করলাম। আমার খুব ভাল লাগছে কাজ পেয়ে। এই কাজটা না পেলে হয়তো আমরা অসহায় হয়ে যেতাম। তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। 
 
উল্লেখ্য, ১৬ এপ্রিল কাঁটাতারের ওপারে কৃষিজমিতে কাজ করতে গিয়ে বাংলাদেশের দুষ্কৃতীদের হাতে অপহৃত হয়েছিলেন পশ্চিম শীতলকুচির গ্রামের উকিল বর্মন। তারপর দীর্ঘ ২৮ দিন পর দেশে ফিরে আসেন। এই পরিস্থিতিতে কী করে দিন গুজরান হবে তা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন পরিবারের সদস্যরা। আজ রাজ্য সরকারের তরফে উকিল বর্মণের ছেলেকে চাকরি দেওয়া হয়। তাতে ওই পরিবারের কিছুটা আর্থিকভাবে সহায়তা হবে বলে মনে করছেন বিভিন্ন মহল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া