শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৯ মে ২০২৫ ০১ : ২২Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে শিলিগুড়িতে উদ্বোধন হল টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুল। সিটি সেন্টারের কাছে হিমাচল বিহারে বিশাল এলাকা জুড়ে আন্তর্জাতিক পরিকাঠামোয় তৈরি হয়েছে এই স্কুল। শুধু ঝা চকচকেই নয়, এই স্কুল নজর কাড়ছে এখানকার পড়াশোনার মানেও। নিয়মানুবর্তিতায় অভিভাবকদের মধ্যে ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে এই আন্তর্জাতিক মানের মেয়েদের স্কুলটি। যাঁদের সন্তানদের দেশে থেকেই অস্ট্রেলিয়া-সহ বিদেশী বিশ্ববিদ্যালয়ের পড়াতে চাইছেন, তাঁদের জন্য বড় সুযোগ এনে দিয়েছে টেকনো ইন্ডিয়া গ্রুপ। মুখ্যমন্ত্রীও এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন।
জানা গিয়েছে, এই ওয়ার্ল্ড স্কুলে নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনার সুযোগ রয়েছে। বিশ্বমানের এই স্কুল শিলিগুড়ির শুধু নয়, উত্তরবঙ্গ ও দেশেরও গর্ব। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশি পড়ুয়ারা এখানে ভর্তি হচ্ছে। মেয়েদের জন্য এই আবাসিক স্কুলটি অন্য সাধারণ স্কুলের থেকে শিক্ষার মানে যথেষ্ট আলাদা। দেশ-বিদেশে ছাত্রছাত্রীদের নিজের জায়গা তৈরি করতে অগ্রণী ভূমিকা রাখবে এই স্কুল।
সোমবার শিলিগুড়িতে এসে উত্তরবঙ্গ শিল্প সম্মেলনে দীনবন্ধু মঞ্চ থেকে ভার্চুয়ালি এই স্কুলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে সকলের সামনে মুখ্যমন্ত্রী বলেন, "শিলিগুড়িতে টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুল উদ্বোধন করলাম। নারীশিক্ষায় অবদানের জন্য অভিনন্দন জানাই সত্যম রায় চৌধুরীকে। এখানে রয়েছে ও। অনেকগুলো স্কুল, অনেকগুলো হাসপাতাল, কলেজ করেছে। আজকে যুক্ত হচ্ছে এই ওয়ার্ল্ড স্কুল। মেয়েদের জন্য এটা উচ্চমাধ্যমিক পর্যন্ত আবাসিক স্কুল, হোস্টেল। খুব ভাল, অনেক ধন্যবাদ, অভিনন্দন সত্যমকে। বলব ভাল করে চালাতে।" তিনি আরও বলেন, "সত্যমের আগ্রহ আছে এসব করার। ১৫টি ক্যাম্পাস করেছেন উত্তরবঙ্গে। আরেকটা ফ্যাশন নিয়ে পড়াশোনার জন্য কোর্স করতে বলেছি। তার কারণ হচ্ছে এখানকার ছেলেমেয়েরা খুব স্মার্ট। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি তারপর ওদিকে মিরিক থেকে শুরু করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। তাঁরা এই নিয়ে আগ্রহী। আমি কেন করতে বলছি , কারণ ফ্যাশন নিয়ে একটা কোর্স করলে তাঁরা যে কোনও জায়গায় চাকরি করতে পারবে। কারণ আমার একটা অভিজ্ঞতা আছে এনিয়ে।"
এদিন সম্মেলনে টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা তথা ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী বলেন, "২৬ বছর আগে ১৯৯৯ সালে আমি প্রথম শিলিগুড়িতে কাজ শুরু করেছিলাম। শিলিগুড়ি ইন্সটিউট অফ টেকনোলজি(এসআইটি) তৈরি হয়। তখন উত্তরবঙ্গে একটিই ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল। দ্বিতীয় ইঞ্জিনিয়ারিং কলেজ হিসেবে এসআইটি কাজ শুরু করে। তারপরে প্রতিটি জেলায় গিয়ে আমি উত্তরবঙ্গে কভার করেছি। আজকে উদ্বোধন হল টেকনো ইন্ডিয়া গ্রুপ ওয়ার্ল্ড স্কুল। এই ক্যাম্পাস মিলে উত্তরবঙ্গে ১৫টি ক্যাম্পাস। একইসঙ্গে আমাদের গ্রুপের ১০৩টি ক্যাম্পাস হল।" তিনি আরও বলেন, "দিদি একটা খুব বড় কাজ করে দিয়েছেন। যেটা হয়েছে আর একটি ইউনিভার্সিটি। প্রথম প্রাইভেট ইউনিভার্সিটি। যেটা স্কিল, নলেজ এবং ফ্যাশন ইউনিভার্সিটি। দিদি অনেক কিছু ভাবেন। শেষে ফ্যাশন নাম যুক্ত করে দিলেন। এতে উত্তরবঙ্গ, উত্তরপূর্ব ভারত সহ এই অংশের ফ্যাশন ডেভেলপমেন্ট হবে। যারা ফ্যাশনে কাজ করেন তাঁদেরকে নিয়ে একসঙ্গে কাজ করা যাবে। কয়েক মাসের মধ্যে আমরা শিলিগুড়ির শালবাড়িতে এর কাজ শুরু করে দিতে পারব।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার