শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
AD | ১৯ মে ২০২৫ ০০ : ৫৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: দেড় মাসের বেশি সময় ধরে জেলে বন্দি থাকার পর হাইকোর্টে জামিন মিলল ১২ জন তৃণমূল নেতা ও কর্মীর। ২০১৭ সালের একটি মামলায় গত ২৮ মার্চ বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কাকলি তা গুপ্তের তিন বছর কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন বর্ধমানের ফাস্ট ট্রাক সেকেণ্ড কোর্টের বিচারক অরবিন্দ মিশ্র। ওই মামলায় বর্ধমান-১ ব্লকের যুব সভাপতি ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মানস ভট্টাচার্য, দলের নেতা শেখ জামাল, কার্তিক বাগ-সহ ১২ জন অভিযুক্তকে ১০ বছর কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল আদালত।
২০১৭ সালে খুনের চেষ্টা, মারধর-সহ একাধিক ধারায় মামলায় বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা বর্ধমান-১ ব্লক তৃণমূলের সভাপতি কাকলি, ব্লকের যুব সভাপতি মানস, পঞ্চায়েত প্রধান কার্তিক এবং রায়ান-১ অঞ্চলের সভাপতি সেখ জামাল-সহ ১৩ জনকে গত ২৪ মার্চ দোষী সাব্যস্ত করে আদালত। সেদিনই আদালত থেকে সংশোধনাগারে নিয়ে যাওয়ার পথে অসুস্থতাবোধ করায় কাকলিকে এবং অন্যান্যদের নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজের জরুরি বিভাগে।বুকে তীব্র ব্যাথা ও ইসিজি রির্পোটে সমস্যা থাকায় সেখান থেকে কাকলিকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজের শাখা অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে।
পাশাপাশি কাকলির আইনজীবী বিশ্বজিৎ দাস তাঁর জন্য ৩৬০ সিআরপিসিতে আবেদন জানান। কাকলির জামিন হয় বর্ধমান আদালতে। বিচারক অরবিন্দ মিশ্র ২০ হাজার টাকার বন্ডের বিনিময়ে পিটিশন গ্রহণ করে জামিন ঘোষণা করেন।
সোমবার বর্ধমান আদালতের তথা সাজাপ্রাপ্তদের আইনজীবী বিশ্বজিৎ বলেন, “কলকাতা হাইকোর্টের ফাস্ট ট্র্যাক সেকেণ্ড কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারক দেবাংশু বসাক ও মহম্মদ দাব্বার রশিদের রায়ে ১০ বছর সাজাপ্রাপ্ত ১২ জনের জামিন মঞ্জুর হল। মামলা চলবে। তবে, আপাতত তাঁরা জামিনে মুক্ত হলেন।“ অন্যদিকে, অস্থায়ী জামিনে মুক্ত কাকলিও হাই কোর্টে জামিন পেয়েছেন। সোমবার হাইকোর্টে জামিন পেলেও জেল থেকে ছাড়া সম্ভবত মঙ্গলবার পাবেন ১২ জন সাজাপ্রাপ্ত বলে জানান বিশ্বজিৎ।
এই বিষয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “আমাদের আজ খুশির দিন।জামিন পেয়েছেন। আগামীদিনে তাঁরা সাজা থেকেও মুক্ত হবে। তখন প্রমাণিত হবে এরা নির্দোষ।“ পাশাপাশি তিনি বলেন, “জামিনে মুক্ত তৃণমূলের নেতারা দলের যে পদে ছিল সেই পদেই বহাল থাকবেন।“ অন্যদিকে, প্রশাসনের পদেও তাঁরা পুনরায় বহাল হবেন। এই বিষয়ে আইনে কোনও বাধা নেই বলে দাবী করেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।
তবে বিষয়টি বিয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়ে নি। বিজেপি নেতা দেবজ্যোতি সিংহরায় বলেন, আমরা আগেও বলেছি, এখনও বলছি সমাজের অপরাধী ও ক্রিমিনালদের নিয়ে তৃণমূল দল ও প্রশাসন চালাচ্ছে। এটা তারই প্রমাণ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার