শনিবার ০২ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৯ মে ২০২৫ ২৩ : ৪২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: জলদাপাড়ার জঙ্গলে গন্ডারের আক্রমণে একই পরিবারের দুই সদস্যের মৃত্যু। ঘটনার খবর পেয়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানা গিয়েছে, সোমবার দুপুর নাগাদ জলদাপাড়া অভয়ারণ্যের কোদাল বস্তি এলাকার বাসিন্দা আপিল রাভা (৬০) ও তাঁর নাতনি তাবিতা রাভা (২৩) গ্রামের অন্যান্য বাসিন্দাদের সঙ্গে বনবস্তি লাগোয়া কুলটি নদীতে মাছ ধরতে গিয়েছিলেন।
সেই সময় আচমকা এলাকার জঙ্গল থেকে একটি গন্ডার বেরিয়ে এসে তাঁদের ওপর হামলা চালায়। গ্রামের অন্যান্য মহিলারা ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হলেও ঘটনাস্থলেই প্রাণ হারান আপিল রাভা। গুরুতর আহত হন তাঁর নাতনি তাবিতা রাভা। স্থানীয় বাসিন্দাদের চিৎকারে গন্ডারটি জঙ্গলে ফিরে গেলে আহত অবস্থায় তাবিতাকে উদ্ধার করা হয়।
নিয়ে যাওয়া হয় হাসিমারা বায়ুসেনা হাসপাতালে। অবস্থার অবনতি হলে তাঁকে কালচিনি লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মাঝরাস্তায় মৃত্যু হয় তাবিতার। গন্ডারের আক্রমণে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জলদাপাড়া অভয়ারণ্যের ভারপ্রাপ্ত ডেপুটি ফিল্ড অফিসার হরিণকৃষ্ণন পিজে বলেন, ‘দুপুর নাগাদ কোদাল গোষ্ঠী এলাকার একগুচ্ছ মহিলা জঙ্গলের ভেতরে নদীতে মাছ ধরতে গিয়েছিলেন। আচমকা একটি গন্ডার তাদের ওপর আক্রমণ করে। ঘটনাস্থলে আপিল রাভার মৃত্যু হয় এবং তাবিতা রাভাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে মৃত্যু হয়। বনকর্মীরা নদীর ধার থেকে আপিল রাভার মৃতদেহ উদ্ধার করেছে। মঙ্গলবার ময়নাতদন্ত করা হবে। বাসিন্দাদের সচেতন করার পরেও তারা বিভিন্ন সময় গভীর জঙ্গলে চলে যান। সচেতন না থাকার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হবে’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার