শুক্রবার ০৮ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Mamata Banerjee: তীর্থ পর্যটনে বিশেষ উদ্যোগী রাজ্য সরকার, চাকলায় বার্তা মমতার

Riya Patra | ২৮ ডিসেম্বর ২০২৩ ১৩ : ৫৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পূর্বনির্ধারিত পরিকল্পনা মতোই বৃহস্পতিবার চাকলায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চাকলার সভা থেকে বার্তা দিলেন ধর্ম নিয়ে রাজনীতি না করার। নিজের বক্তব্যে নাম উল্লেখ না করে এদিন গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। লোকসভা ভোটের প্রাক্কালে মমতার জেলা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। চাকলায় পৌঁছে লোকনাথ মন্দিরে পুজো দেওয়ার পরে তিনি বক্তব্য রাখেন সভা মঞ্চে। এদিন উত্তর ২৪ পরগণায় একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। রাজ্যের তীর্থস্থান গুলির উন্নয়ন প্রসঙ্গে রাজ্য সরকারের উদ্যোগের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, "রাজ্য জুড়ে অসংখ্য তীর্থস্থান রয়েছে, সেখানে প্রতিনিয়ত মানবতার উদযাপন করা হয়। তীর্থস্থান গুলির উন্নয়নে আমরা বিশেষ পদক্ষেপ নিয়েছি।" মতুয়া সম্প্রদায় সার্বিক উন্নয়নের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ, ঠাকুর নগর ঢেলে সাজানো, মতুয়া বিকাশ পর্ষদ গঠন, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি, মধ্যমগ্রামের সৎসঙ্গ আশ্রমের জন্য জমি প্রদান, দক্ষিণেশ্বর স্কাইওয়াক, কালীঘাট মদিরের জন্য তৈরি হওয়া স্কাইওয়াক সহ রাজ্য সরকারের একগুচ্ছ পদক্ষেপের উল্লেখ করে তিনি জানান, "আমরা বাংলা জুড়ে তীর্থস্থানগুলির জন্য ৪০০ কোটির বেশি খরচ করেছি।" এদিনের বক্তব্যে গঙ্গাসাগর মেলার উল্লেখ করে তীর্থস্থান গুলির জন্য রাজ্য সরকারের পদক্ষেপের খতিয়ান দিয়ে তিনি বলেন, "গঙ্গাসাগর মেলা দিন কয়েক পরেই, আগের বার ৭০ লক্ষ মানুষ এসেছিল, এবার হয়তো সংখ্যা আরও ছাড়িয়ে যাবে। গঙ্গাসাগরে আগে থাকার জায়গা ছিল না, এখন গিয়ে দেখবেন আমূল পরিবর্তন হয়েছে।" দীঘার জগন্নাথ মন্দির আগামী ৬ মাসের মধ্যে সম্পন্ন হবে বলেও বৃহস্পতিবার উল্লেখ করেন তিনি। সঙ্গেই জানান, "আমরা বলেছি মন্দির, মসজিদ, সিনাগগ, গির্জা, মঠগুলিকে ম্যাপিং করা হয়েছে। আরও তীর্থস্থান বাড়বে। তীর্থস্থান এবং পর্যটনে বাংলা প্রথম সারিতে।" চাকলার সভা থেকে মুখ্যমন্ত্রী জানান, "দেশ বিদেশের সব মানুষ বলছেন পশ্চিমবঙ্গ পর্যটনের গন্তব্য। আমাদের প্রায় ৪০০ ধর্মীয় তীর্থস্থান রয়েছে।" তিনি আরও বলেন, "বাংলায় ধর্মীয় তীর্থস্থান বড় জায়গা, একতাই শক্তি, যে যাঁর নিজের মতো ধর্ম পালন করতে পারেন ধর্ম মানবতার এক নাম। ভালবাসা, বিশ্বাসের, আস্থার এক নাম। ধর্ম মানে ভাগাভাগি নয়।" গেরুয়া শিবিরের নাম উল্লেখ না করে এদিন মমতা বলেন, "ভোটের সময় ধর্ম নিয়ে রাজনীতি করব। আর সারা বছর তাদের ওপর অত্যাচার করব, এটা ধর্ম নয়। ধর্ম মানে সকলকে কাছে টেনে ভালবাসা। "




নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া